© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল একজনের

শেয়ার করুন:
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল একজনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৩ পিএম | ০৯ মে, ২০২৫

<div> <div><div>চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুতের স্পর্শে মিতা খাতুন (৯) নামের এক স্...

চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুতের স্পর্শে মিতা খাতুন (৯) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মনোহরপুর গ্রামের আবাসনে এ ঘটনা ঘটে। মিতা খাতুন ওই আবাসনের মধু শেখের মেয়ে এবং মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে প্রকৃতির ডাকে সারা দিয়ে টয়লেটে প্রবেশের সময় বৈদ্যুতিক তারে মিতার হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা মিতাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরআর/টিএ

মন্তব্য করুন