© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ডুবে শিশুর প্রাণ গেল

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ডুবে শিশুর প্রাণ গেল

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৮ পিএম | ০৯ মে, ২০২৫

<div><div>ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে ডুবে সজীব (১০) নামে এক শিশুর মৃত্যু ...

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে ডুবে সজীব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ মে) দুপুরে নবীনগর তিতাস নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু সজীব উপজেলার খাজানগর গ্রামের শিপন মিয়ার ছেলে।

স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পাশে তিতাস নদীর পাড় খেলা করছিল সজীব। খেলার সময় অসাবধানতাবশত সে নদীর পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং দীর্ঘ চেষ্টার পর তাকে উদ্ধার করা হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএম/টিএ

মন্তব্য করুন