© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘জয় শ্রীরাম’ বলিয়ে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

শেয়ার করুন:
‘জয় শ্রীরাম’ বলিয়ে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
international-desk
০১:২৬ পিএম | ২৫ জুন, ২০১৯

ভারতের ঝাড়খণ্ডে চুরির অপবাদ দিয়ে ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে তাবরেজ আনসারি (২৪) নামে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১৮ জুন মোটরসাইকেল চুরির অভিযোগ তুলে তাকে প্রায় ১৮ ঘণ্টা ধরে ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে পেটানো হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রোববার পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে হাসপাতালে মারা যান ওই যুবক। খবর বিবিসির।

নির্যাতনের পরও পুলিশ ওই যুবককে যথাযথ চিকিৎসা প্রদান করেনি অভিযোগ করে তার স্ত্রী শাহিস্তা পারভিন বলেন, হিন্দু দেবতাদের প্রশংসা করতে অস্বীকৃতি জানালে তার ওপর নির্যাতন শুরু হয়। সারারাত একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে নির্যাতন করে পরদিন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে ঘটনার পর সোশ্যাল মিডিয়াতে একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কালো টি-শার্ট, খাকি প্যান্ট পরা যুবককে কারা যেন বলছে, ‘বল, জয় শ্রীরাম! বল, জয় হনুমান!’ তারপরই তাকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে। আর যন্ত্রণায় আর্তনাদ করছেন তাবরেজ।

পরে পুলিশ এসে তাবরেজকে চুরির অভিযোগে গ্রেপ্তার করে নিয়ে যায়। রোববার অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাবরেজকে। সেখানেই তিনি মারা যান।

২০১৬ সাল থেকে এখন পর্যন্ত ঝাড়খণ্ডে ১৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন...

জয় শ্রীরাম’ বলিয়ে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন