© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“বক্তার স্বরভঙ্গিই বক্তৃতার সার”

শেয়ার করুন:
“বক্তার স্বরভঙ্গিই বক্তৃতার সার”
ukti-desk
০৮:০৬ এএম | ০৪ জুলাই, ২০১৯

জনপ্রিয় কথাসাহিত্যিক, লেখক, ঔপন্যাসিক ও গল্পকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যের আকাশে উজ্জ্বলতম জ্যোতিষ্ক হলেন তিনি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন।

তার জনপ্রিয় কিছু বই হলো- শ্রীকান্ত, চরিত্রহীন, গৃহদাহ, দেনা-পাওনা,পথের দাবী ইত্যাদি। বাংলাসহ ভারতীয় বিভিন্ন ভাষায় তার অনেক উপন্যাসের চিত্রনাট্য নির্মিত হয়েছে এবং সেগুলি অসাধারণ সাফল্য অর্জন করেছে।

সাহিত্যকর্মে অসাধারণ অবদানের জন্য শরৎচন্দ্র কুন্তলীন পুরস্কার, জগত্তারিণী স্বর্ণপদক, বঙ্গীয় সাহিত্য পরিষদের সদস্যপদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি লাভ করেন।

তিনি ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন।

তার একটি উক্তি-

“বক্তার স্বরভঙ্গিই বক্তৃতার সার।”

মন্তব্য করুন