© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফারিয়াকে গ্রেফতার বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন: হাসনাত

শেয়ার করুন:
ফারিয়াকে গ্রেফতার বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন: হাসনাত

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২২ পিএম | ১৯ মে, ২০২৫
অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারকে জনগণের ‘মনোযোগ ডাইভারশন’ বলে মন্তব্য করেছের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আজ সোমবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন হাসনাত।

ওই পোস্টে হাসনাত বলেন, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি।

অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, 'ইন্টেরিম, ৬২৬ জনের লিস্ট কোথায়? ৬২৬ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেফতার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন? এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন।'

আরএম/এসএন 

মন্তব্য করুন