© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আ.লীগের আমলের সব নির্বাচনই অবৈধ,জানিয়েছে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'

শেয়ার করুন:
আ.লীগের আমলের সব নির্বাচনই অবৈধ,জানিয়েছে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৯ পিএম | ১৯ মে, ২০২৫
আওয়ামী লীগের আমলের সব নির্বাচনই অবৈধ বলে মন্তব্য করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (১৯ মে) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলা হয়েছে।

পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, ‘নিষিদ্ধ আওয়ামী লীগের আমলের সব নির্বাচনই অবৈধ। এটা যারা স্বীকার করে না, তারাই ফ্যাসিবাদের সুবিধাভোগী।’
 
এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে অনেক আইনি সমস্যা ও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। সোমবার (১৯ মে) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে ইউএনএফপিএর সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আন্দোলনকারীদের জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে হবে। এ সময় নগরবাসীর ভোগান্তি নিরসনে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট টিমের পাকিস্তান সফর বিষয়ে তিনি বলেন, সীমান্তবর্তী কোনো স্টেডিয়ামে যাতে খেলা না হয় এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান অ্যামবেসির সঙ্গে যোগাযোগ চলছে।

এমআর/টিএ


মন্তব্য করুন