© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা নেই সেনাবাহিনীর

শেয়ার করুন:
বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা নেই সেনাবাহিনীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১১ পিএম | ২৭ মে, ২০২৫
রাজধানীতে বর্জ্য ব্যবস্থাপনা কিংবা ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা নেই বাংলাদেশ সেনাবাহিনীর। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থান পরিষ্কার করেছে সেনাবাহিনী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক তাঁর এক বক্তব্যে জানান যে, আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে।

সেনাবাহিনী ওই বিজ্ঞপ্তিতে বলেছে, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে— বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের কোনো কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা নেই।’

‘বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থাসমূহকে দায়িত্ব প্রদান করাই যৌক্তিক বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে।’

আরআর/এসএন

মন্তব্য করুন