আগামী নির্বাচনে প্রবাসী ভাই-বোনদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে : সারজিস
ছবি: সংগৃহীত
০৫:০৪ পিএম | ১৬ জুন, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘২০২৬ সালের নির্বাচনে প্রবাসী ভাই-বোনদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।’
আজ সোমবার (১৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানিয়েছেন।
ওই পোস্টে তিনি লিখেছেন, ‘অভ্যুত্থানের সময় তারা রেমিট্যান্স শাটডাউন দিয়ে অভ্যুত্থানকে কয়েক ধাপ এগিয়ে দিয়েছেন। দেশের অর্থনীতির ভিত্তি দাঁড়িয়ে আছে যে দুটি পিলারের ওপর তার মধ্যে অন্যতম একটি হচ্ছে প্রবাসীর ভাইদের পাঠানো রেমিট্যান্স।’
তিনি আরো লিখেছেন, ‘আর যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকারের প্রশ্ন আসে তখন মুখে কুলুপ কেন? কোন প্রক্রিয়ায় সবচেয়ে সহজে স্বচ্ছভাবে এই ভোটাধিকার নিশ্চিত করা যায়, সেটা নির্বাচন কমিশন ঠিক করুক। কিন্তু ২০২৬ সালের নির্বাচনে প্রবাসী ভাই-বোনদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।’
পিএ/এসএন