© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধবিরতির জন্য ‘মিনতি’ করেছিলেন ট্রাম্প, দাবি ইরানের রাষ্ট্রীয় টিভির

শেয়ার করুন:
যুদ্ধবিরতির জন্য ‘মিনতি’ করেছিলেন ট্রাম্প, দাবি ইরানের রাষ্ট্রীয় টিভির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২০ এএম | ২৪ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় পর মার্কিন প্রেসিডেন্ট

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য ‘মিনতি করেছিলেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিউজ চ্যানেল আইআরআইএনএন।

মঙ্গলবার (২৪ জুন) বিবিসি এ তথ্য জানায়। 

টিভি চ্যানেলটি বিবৃতিতে মার্কিন ঘাঁটিতে হামলাকে ‘সফল’ প্রতিশোধ বলে অভিহিত করেছে। যদিও কাতার জানিয়েছে, সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

এ ছাড়া বিবৃতিতে হামলা সফল হওয়ায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বা আইআরজিসি সেনাবাহিনীর প্রশংসা করা হয় এবং ইরানিদের প্রতিরোধকে সম্মানও জানান হয়েছে।

উল্লেখ্য, কোনোপ্রকার উসকানি ছাড়াই গত ১৩ জুন দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ ও দশজন পরমাণু বিজ্ঞানীসহ ৫০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামে’ অভিযান শুরু করে ইরান। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এতে  হতাহত কম হলেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

দুই দেশের মধ্যে চলমান সংঘাতের মধ্যে গত ২১ জুন দিনগত রাতে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে সোমবার রাতে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান। এরপর ডোনাল্ড ট্রাম্প জানান, ইসরায়েল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যদিও ট্রাম্পের এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন তেহরান টাইমস। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও বলেছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি।

আরআর/এসএন

মন্তব্য করুন