© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রক্তপাতহীন যুদ্ধের নাম রাজনীতি

শেয়ার করুন:
রক্তপাতহীন যুদ্ধের নাম রাজনীতি
ukti-desk
০৯:৪৫ এএম | ০২ আগস্ট, ২০১৯

মাও সেতুং। একজন চীনা কমিউনিস্ট বিপ্লবী। তাঁকে বলা হয় গণপ্রজাতন্ত্রী চীনের জনক। ১৮৯৩ সালের ২৬ ডিসেম্বর চীনের হুনান প্রদেশের শাওশান শহরে এক ধনাঢ্য কৃষক পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

মাও সেতুং। একজন চীনা কমিউনিস্ট বিপ্লবী। তাঁকে বলা হয় গণপ্রজাতন্ত্রী চীনের জনক। ১৮৯৩ সালের ২৬ ডিসেম্বর চীনের হুনান প্রদেশের শাওশান শহরে এক ধনাঢ্য কৃষক পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

১৯৪৯ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে ১৯৭৬ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি চীনের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ছিলেন। তার দেয়া সামাজিক মতবাদ, সামরিক কৌশল ও রাজনৈতিক চিন্তা সামষ্টিকভাবে ‌‘মাওবাদ’ হিসেবে পরিচিত।

১৯১১ সালের ‘শিনহাই বিপ্লব’ ও ১৯১৯ সালের “মে’ ফোর্থ আন্দোলন” এর দ্বারা বিশেষভাবে প্রভাবিত হন মাও সেতুং। পিকিং বিশ্ববিদ্যালয়ে থাকাকালে তিনি “মার্কসবাদ-লেনিনবাদ” এর সঙ্গে জড়িয়ে পড়েন।

চীনা সমাজ থেকে বিপ্লববিরোধী উপাদান দূর করতে ১৯৬৬ সালে সাংস্কৃতিক বিপ্লবের ডাক দেন মাও সেতুং। এ বিপ্লবের লক্ষ্য ছিল চীনের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা।

১৯৭১ সালে পিংপং ডিপ্লোমেসির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেন মাও সেতুং। ফলে তাইওয়ানকে সরিয়ে আবারও জাতিসংঘের সদস্যপদ ফিরে পায় চীন।

১৯৭৬ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই মহান বিপ্লবী। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে চীনে মাও সেতুং যুগের অবসান ঘটে।

তাঁর একটি বিখ্যাত উক্তি-

“রক্তপাতহীন যুদ্ধের নাম রাজনীতি

আর রক্তক্ষয়ী রাজনীতির নাম যুদ্ধ।”

মন্তব্য করুন