© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উপদেশ শুনতে অপছন্দ ক্যাটরিনার

শেয়ার করুন:
উপদেশ শুনতে অপছন্দ ক্যাটরিনার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৪ এএম | ৩০ জুন, ২০২৫

কথায় আছে, উপদেশ এমন একটি জিনিস, যা সবাই দিতে আরাম পায়; কিন্তু নিতে নারাজ। ব্যাপারটা ক্যাটরিনা কাইফের ক্ষেত্রেও একই। বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রীও উপদেশ দিতে পারেন; কিন্তু নেন না। আর এ গোমর ফাঁস করেছেন তাঁরই স্বামী অভিনেতা ভিকি কৌশল।


সম্প্রতি ভিকির অভিনয় ক্যারিয়ারের এক দশক পূর্ণ হয়েছে। আর অভিনেত্রী কারিনা কাপুর পূর্ণ করেছেন ২৫ বছর। দুজনের এই মাইলফলক অতিক্রমে বিশেষ সাক্ষাৎকার নিয়েছে দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া। সেখানেই ভিকি জানালেন ঘরনির ওই স্বভাবের কথা।

ভিকি বলেন, ‘ক্যাটরিনা খুব সৎ ও স্পষ্টবাদী। কাজ যেমন হবে, ঠিক তেমনটাই বলবে সে। অবশ্য কিছু কিছু ক্ষেত্রে সে বিচক্ষণতার পরিচয়ও দেয়; কারণ প্রতিটি কাজের পেছনেও অনেক মানুষের পরিশ্রম থাকে, সেটা মাথায় রেখে মন্তব্য করে। তবে বেশির ভাগ সময়ই একেবারে স্পষ্ট ভাষায় অভিমত জানায় এবং এটা আমার ভীষণ ভালো লাগে।



 একটা ছবির প্রদর্শনীর পর ওর কাছ থেকে যে প্রতিক্রিয়া পাই, তা সচরাচর অন্যদের কাছ থেকে মেলে না। ভালো, মন্দ, কী করলে আরো ভালো হতো, সবই বলে।’

ভিকির এ কথা শুনে পাশে বসা কারিনা আক্ষেপ করে বলেন, তাঁর স্বামী সাইফ আলী খানও যদি এমন প্রতিক্রিয়া দিতেন! ঠিক তখনই গোমর ফাঁস করলেন ভিকি। জানালেন, ক্যাটরিনা এ রকম মন্তব্য ও উপদেশ দিতে যতখানি স্বাচ্ছন্দ্য বোধ করেন, বিপরীতে উপদেশ শুনতে মোটেও পছন্দ করেন না।

প্রসঙ্গত, ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে গত বছরের ছবি ‘মেরি ক্রিসমাস’-এ।

 এর পর থেকে নতুন কোনো ছবির খবর এখনো দেননি। বিয়ের পর সংসারেই মনোযোগ দিয়েছেন অভিনেত্রী। তবে হাতে বেশ কিছু প্রজেক্ট রয়েছে তার যেগুলো দিয়ে আগামীতে বেশ বড় পরিসরেই প্রত্যাবর্তন করতে যাচ্ছেন এ অভিনেত্রী।


পিএ/এসএন

মন্তব্য করুন