© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“মৃত্যু আর ভালোবাসা ভালো মানুষের দুই পাখা যা তাকে স্বর্গের কাছাকাছি পৌঁছে দেয়”

শেয়ার করুন:
“মৃত্যু আর ভালোবাসা ভালো মানুষের দুই পাখা যা তাকে স্বর্গের কাছাকাছি পৌঁছে দেয়”
ukti-desk
০৬:৪৫ এএম | ১২ আগস্ট, ২০১৯

রেনেসাঁস যুগের অন্যতম প্রধান ভাস্কর মাইকেলেঞ্জেলো। পুরো নাম মাইকেলেঞ্জেলো দ্য লোদোভিকো বুওনারোত্তি সিমোনি। ছিলেন চিত্রকর, স্থপতি ও কবি। তিনি ১৪৭৫ সালের ৬ মার্চ ইতালির ক্যাপ্রিসির আরেজ্জোতে জন্মগ্রহণ করেন। ১৪৮৮ সালে মাত্র ১৩ বছর বয়সে তিনি বিখ্যাত চিত্রশিল্পী ডমেনিকো গিল্যান্ডায়োর কাছে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন। পরের বছরই শিল্পী হিসেবে গিল্যান্ডায়োর কাছ থেকে মাসোয়ারা পান।

রেনেসাঁস যুগের অন্যতম প্রধান ভাস্কর মাইকেলেঞ্জেলো। পুরো নাম মাইকেলেঞ্জেলো দ্য লোদোভিকো বুওনারোত্তি সিমোনি। ছিলেন চিত্রকর, স্থপতি ও কবি। তিনি ১৪৭৫ সালের ৬ মার্চ ইতালির ক্যাপ্রিসির আরেজ্জোতে জন্মগ্রহণ করেন।

১৪৮৮ সালে মাত্র ১৩ বছর বয়সে তিনি বিখ্যাত চিত্রশিল্পী ডমেনিকো গিল্যান্ডায়োর কাছে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন। পরের বছরই শিল্পী হিসেবে গিল্যান্ডায়োর কাছ থেকে মাসোয়ারা পান।

ছবি আঁকায় খ্যাতিমান হলেও তার নিজের আগ্রহ বাড়ে ভাস্কর্য নির্মাণে। তার সবচেয়ে বিখ্যাত ভাস্কর্য হলো পিয়েতা ও ডেভিড।

ফ্রেসকো রীতিতে তিনি রোমের সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে বাইবেলের বুক অব জেনেসিস অবলম্বনে আঁকেন ৯ খ- ছবি ও দেয়ালে আঁকেন ‘দ্য লাস্ট জাজমেন্ট’ নামের বিখ্যাত চিত্রকর্ম।

স্থপতি হিসেবে তার উল্লেখযোগ্য কীর্তির মধ্যে রয়েছে- ম্যানেরিস্ট রীতিতে নকশা করা লুরেনথিয়ান লাইব্রেরি।

তার অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের মধ্যে রয়েছে- ম্যাডোনা অ্যান্ড চাইল্ড, বিভিন্ন ধরনের পুরুষ প্রতিকৃতি, ফিগার কম্পোজিশন।

জীবদ্দশায় তাকে ‘দ্য ডিভাইন ওয়ান’ নামে ডাকা হতো। ১৫৬৪ সালের ১৮ ফেব্রুয়ারি মাইকেলেঞ্জেলো মৃত্যুবরণ করেন।

তার একটি উক্তি হলো-
“মৃত্যু আর ভালোবাসা ভালো মানুষের দুই পাখা যা তাকে স্বর্গের কাছাকাছি পৌঁছে দেয়।”

 

টাইমস/এসআই

 

মন্তব্য করুন