© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“অবিচারের চূড়ান্ত পরিণতিই হলো স্বাধীনতা”

শেয়ার করুন:
“অবিচারের চূড়ান্ত পরিণতিই হলো স্বাধীনতা”
ukti-desk
০৯:২০ এএম | ১৮ আগস্ট, ২০১৯

ফ্রঁসোয়া-মারি আরুয়ে, যিনি ছদ্মনাম ভলতেয়ার নামেই বেশি পরিচিত। ফরাসি আলোকময় যুগের একজন লেখক, প্রাবন্ধিক, দার্শনিক ও পথ প্রদর্শক। ১৬৯৪ সালের ২১ নভেম্বর ফ্রান্সের প্যারিসে এক মধ্যবিত্ত পরিবারে ভলতেয়ারের জন্ম।

ফ্রঁসোয়া-মারি আরুয়ে, যিনি ছদ্মনাম ভলতেয়ার নামেই বেশি পরিচিত। ফরাসি আলোকময় যুগের একজন লেখক, প্রাবন্ধিক, দার্শনিক ও পথ প্রদর্শক।

১৬৯৪ সালের ২১ নভেম্বর ফ্রান্সের প্যারিসে এক মধ্যবিত্ত পরিবারে ভলতেয়ারের জন্ম। 

ফরাসি বিপ্লবের সময় তিনি লেখনীর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছেন। ভলতেয়ার ছিলেন 'ফিলোসফিস' নামে অভিহিত একটি ফরাসি সংস্কারবাদী গোষ্ঠীর নেতা, মুখ্য সংগঠক ও প্রচারকর্তা।

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে অন্যতম 'ত্র্যাতে দ্য মেতাফিজিক', 'অয়দিপাস', 'জায়রে', 'আলজিরে', 'লা অঁরিয়াদ', 'জাদিগ', 'কাঁদিদ' ইত্যাদি। এসব গ্রন্থের মধ্য দিয়েই তার দর্শনচিন্তা ও প্রচলিত সমাজব্যবস্থার বিরুদ্ধে সংস্কার চিন্তার বহিঃপ্রকাশ ঘটেছে।

ভলতেয়ার ১৭৭৮ সালের ৩০মে মৃত্যুবরণ করেন।

তার একটি উক্তি হলো-

“অবিচারের চূড়ান্ত পরিণতিই হলো স্বাধীনতা।”

 

মন্তব্য করুন