© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যবসা হচ্ছে টাকার খেলা

শেয়ার করুন:
ব্যবসা হচ্ছে টাকার খেলা
ukti-desk
০৮:০৯ এএম | ১৯ আগস্ট, ২০১৯

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে ২৮ অক্টোবর ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ১৩ বছর পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিলেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ না করেই মাইক্রোসফট প্রতিষ্ঠা করা, বিশ্বের সেরা ধনী ব্যক্তির আসনে ওঠা এবং দানশীল হিসেবে খ্যাতিমান হয়েছেন।

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে ২৮ অক্টোবর ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ১৩ বছর পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিলেন।

তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ না করেই মাইক্রোসফট প্রতিষ্ঠা করা, বিশ্বের সেরা ধনী ব্যক্তির আসনে ওঠা এবং দানশীল হিসেবে খ্যাতিমান হয়েছেন। ১৯৭৫ সালে তার প্রতিষ্ঠিত ‍“মাইক্রোসফট” কোম্পানি পৃথিবীর সবচেয়ে বড় পিসি কোম্পানির মর্যাদা পায়। 

১৯৯৫ থেকে ২০০৭ এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, ২০০৯-২০১৪ এর মধ্যে তার মোট সম্পত্তি $৪০০০ কোটি থেকে $৮২০০ কোটি এ পৌছায়।

২০১৩ থেকে ২০১৪ এর মধ্যে তার মোট সম্পত্তিতে $১৫০০ কোটি যোগ হয়। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের হিসাবে তার মোট সম্পত্তির পরিমাণ $৮৫৬০ কোটি।

এক সময়ের কঠোর ব্যবস্থাপক, দুর্দান্ত চিন্তক বিল গেটস কিন্তু খাবার শেষে নিজের প্লেট নিজে ধোয়ার মধ্যেই আনন্দ খুঁজে পান। তিনি ২০০৫ সালে ৫ ডিসেম্বর প্রথম বাংলাদেশ সফর করেন।

তার একটি উক্তি হলো-

“ব্যবসা কয়েকটি নিয়ম ও প্রচুর ঝুঁকির

সঙ্গে একটি টাকার খেলা।”

মন্তব্য করুন