© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“সন্দেহপ্রবণ মন ভালো কাজের অন্তরায়।”

শেয়ার করুন:
“সন্দেহপ্রবণ মন ভালো কাজের অন্তরায়।”
ukti-desk
০৮:১০ এএম | ২২ আগস্ট, ২০১৯

ইংরেজ কবি ও নাট্যকার রবার্ট ব্রাউনিং ১৮১২ সালের ৭ মে লন্ডনের সুরেই নামক এক শহরতলীর ওয়ালওর্থে জন্মগ্রহণ করেন। তাঁর কবিতা বিদ্রূপ, চরিত্রায়ন, হাস্যরস, সামাজিক ভাষ্য, ঐতিহাসিক ঘটনার বর্ণনা ইত্যাদি কারণে তিনি জনপ্রিয় ছিল।

ইংরেজ কবি ও নাট্যকার রবার্ট ব্রাউনিং ১৮১২ সালের ৭ মে লন্ডনের সুরেই নামক এক শহরতলীর ওয়ালওর্থে জন্মগ্রহণ করেন।

তাঁর কবিতা বিদ্রূপ, চরিত্রায়ন, হাস্যরস, সামাজিক ভাষ্য, ঐতিহাসিক ঘটনার বর্ণনা ইত্যাদি কারণে তিনি জনপ্রিয় ছিল।

ব্রাউনিংয়ের বেশিরভাগ কাব্যে গল্পকার হিসাবে একজন বাদক বা চিত্রকরকে দেখা যায়। মূলত রূপক হিসাবে এই চরিত্রগুলো তিনি তার লেখায় ব্যবহার করেছেন।

তিনি ল্যাটিন, ফ্রেঞ্চ, গ্রীক, হিব্রু ও ইতালীয় ভাষায় লেখা প্রায় ছয় হাজারেরও বেশি বই এর এক বিশাল সংগ্রহ গড়ে তুলছিলেন।

১৮৩০ সালে সাহিত্যে নিজেকে পুরো জড়িয়ে ফেলেন ব্রাউনিং। ১৮৩৩ সালে তাঁর লেখা প্রথম দীর্ঘ কবিতা ‘পাওলিন: এ ফ্রাগমেন্ট অফ কনফেশন’ প্রকাশিত হয়, যা বিখ্যাত সাহিত্যবোদ্ধা দান্তে গ্যাব্রিয়েল রোসেট্টির দৃষ্টি আকর্ষণ করে।

পরের কবিতা ‘প্যারাসেলসাস’ ডিকেন্স ও ওয়ার্ডসওয়ার্থসহ আরও অনেক বিশিষ্ট সাহিত্যিক ও সমালোচকদের কাছে সমাদৃত হয়।

ব্রাউনিংয়ের বিখ্যাত কবিতাগুলোর মধ্যে আছে ‘দ্য লাস্ট ডাচেস’, ‘দ্য লাস্ট রাইড টুগেদার’, ‘ফ্রা লিপো লিপি’, ‘অ্যা গ্রামারিয়ান ফিউনারেল’ ইত্যাদি। ১৮৬৮ থেকে ১৮৬৯ সালের মধ্যে লেখা প্রায় বারোটি বইয়ের দীর্ঘ কবিতা ‘দ্য রিং অ্যান্ড দ্য বুক’ তাকে সেসময়ের শ্রেষ্ঠ কবিদের সারিতে স্থান করে দেয়।

কবিতার পাশাপাশি তিনি নাটক লেখার চেষ্টা করেন। কিন্তু ব্রাউনিং কবি হিসেবে যতটা অসাধারণ ছিলেন, নাট্যকার হিসেবে ছিলেন ততটাই মলিন।

১৮৮৯ সালের ১২ ডিসেম্বর ভিক্টরিয়ান যুগের এই প্রসিদ্ধ কাব্য-নাট্যকার ব্রাউনিং ভেনিসে তাঁর ছেলের বাসায় মারা যান।

 

তাঁর একটি উক্তি হলো-

 “সন্দেহপ্রবণ মন ভালো কাজের অন্তরায়।”

মন্তব্য করুন