© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“যে চিঠি লিখতে পারে সেই মানুষ”

শেয়ার করুন:
“যে চিঠি লিখতে পারে সেই মানুষ”
ukti-desk
০৮:৪৯ এএম | ২৮ আগস্ট, ২০১৯

শিশু সাহিত্যের এক জনপ্রিয় লেখক ছিলেন লুইস ক্যারল। তিনি ১৮৩২ সালের ২৭ জানুয়ারি ইংল্যান্ডের চেশায়ার কাউন্টির ডেরসবেরিতে জন্মগ্রহণ করেন।

শিশু সাহিত্যের এক জনপ্রিয় লেখক ছিলেন লুইস ক্যারল। তিনি ১৮৩২ সালের ২৭ জানুয়ারি ইংল্যান্ডের চেশায়ার কাউন্টির ডেরসবেরিতে জন্মগ্রহণ করেন।

তিনি ছিলেন একাধারে গণিতজ্ঞ, কবি, আবিষ্কারক, প্রাবন্ধিক, যাজক এবং শখের আলোকচিত্র শিল্পী। তাকে সেই সময়ের অন্যতম শ্রেষ্ঠ আলোকচিত্রগ্রাহক বলেও মনে করা হতো।

ছোটদের স্বপ্নবিলাসী করে তুলতে, তাদেরকে নিয়ে কল্পনার রাজ্যে ভ্রমণ করতে লুইস ক্যারলের জুড়ি মেলা ভার। তার গল্পে থাকতো না নীতিবাক্যের ঘেরাটোপ, নেই ছোটদের ভয় পাওয়ানো শাস্তির জুজু। গল্প জুড়ে শিশুদেরকে নানা ফ্যান্টাসির জগতে ভ্রমণ করিয়ে আনার এক অসাধারণ প্রতিভা ছিল লুইসের।

১৮৯৮ সালে বোনের বাড়ি ‘দ্য চেস্টনাট’ এ ‘চিরকিশোর’ মানুষটি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইংল্যান্ডের গিল্ডফোর্ডে ‘দ্য মাউন্ট’ সমাধিস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন এই স্বপ্নবিলাসী লেখক।

তাঁর একটি উক্তি হলো-


“মানুষের সঠিক সংজ্ঞা হলো, সে এমন

জন্তু যে চিঠি লিখতে পারে।”

 

মন্তব্য করুন