© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“সব বড় অর্জনের পেছনে আশাই বড় শক্তি”

শেয়ার করুন:
“সব বড় অর্জনের পেছনে আশাই বড় শক্তি”
ukti-desk
০৮:১৯ এএম | ২৯ আগস্ট, ২০১৯

মার্টিন লুথার কিং জুনিয়র। আমেরিকার সবচেয়ে প্রভাবশালী নাগরিক অধিকার আন্দোলন কর্মী। তিনি ১৯২৯ সালের ১৫ জানুয়ারি আটলান্টায় জন্মগ্রহণ করেন। মার্টিন লুথার কিং ছিলেন একজন অনুপ্রেরণাদানকারী ও প্রভাবশালী বক্তা।

মার্টিন লুথার কিং জুনিয়র। আমেরিকার সবচেয়ে প্রভাবশালী নাগরিক অধিকার আন্দোলন কর্মী। তিনি ১৯২৯ সালের ১৫ জানুয়ারি আটলান্টায় জন্মগ্রহণ করেন।

মার্টিন লুথার কিং ছিলেন একজন অনুপ্রেরণাদানকারী ও প্রভাবশালী বক্তা। তিনি খুব সহজেই শ্রোতাদের উদ্বুদ্ধ করতে পারতেন। তিনি তার শ্রোতাদের আশার বাণী শোনাতেন। তিনি বৈষম্য ও অবিচার দূর করবার স্বপ্ন দেখতেন ও দেখাতেন।

১৯৬৩ সালে তিনি টাইম ম্যাগাজিনের ‘পার্সন অব দ্য ইয়ার ‘ খেতাবে ভূষিত হন। পরের বছর ১৯৬৪ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। পুরস্কারের ৫৪হাজার ১২৩ ডলার অর্থ তিনি নাগরিক অধিকার আন্দোলনের তহবিলে দিয়ে দেন।

১৯৬৮ সালের ৪ এপ্রিল গুপ্তঘাতকের আঘাতে মারা যান এই মহান নেতা।

তার একটি উক্তি হলো-

“পৃথিবীতে আজ পর্যন্ত যত বড়

অর্জন হয়েছে, তার পেছনে আশা

ছিল সবচেয়ে বড় শক্তি।”

মন্তব্য করুন