© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাশ্মীরি দুই তরুণীকে অপহরণ করে বিয়ে

শেয়ার করুন:
কাশ্মীরি দুই তরুণীকে অপহরণ করে বিয়ে
international-desk
১০:০২ পিএম | ২৯ আগস্ট, ২০১৯

জম্মু-কাশ্মীরের দুই সহোদর বোনকে অপহরণ করে বিয়ে করেছে ভারতের বিহার রাজ্যের দুই সহোদর ভাই। তবে বিয়ের কয়েকদিন পর এক অনুষ্ঠান থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ওই দুই ভাই হলো পারভেজ ও তাবরেজ আলম। তাদের বাড়ি বিহারের সুপাল জেলার রামবিষ্ণুপুর গ্রামে। তারা উভয়ই কাশ্মীরের রাম্বান জেলায় কাঠমিস্ত্রীর কাজ করে। তাদের দাবি তারা ওই দুই বোনের প্রেমে পড়েছিল।

অপহরণের পর তারা ওই দুই বোনকে জোরপূর্বক বিয়ে করে নিজেদের বাড়িতে নিয়ে আসে। এদিকে মেয়েরা নিখোঁজ হওয়ার পর তাদের বাবা স্থানীয় থানায় বিহারের ওই দুই ভাইয়ের বিরুদ্ধে অপহরণের মামলা করে।

বিহারের বিদ্যাসাগর জেলার পুলিশের সহকারী এসপি এনডিটিভিকে বলেন, ‘জম্মু-কাশ্মীর থেকে একদল পুলিশ এখানে এসে তাদের গ্রেপ্তার করেছে। তবে অভিযুক্ত ওই অপহরণকারী বলেছে, তারা কাশ্মীরি ওই মেয়েদের সম্মতিতে তাদেরকে বিয়ে করেছে।’

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদাপ্রাপ্ত অনুচ্ছেদ তুলে দেয়া হয়। সাংবিধানিক মর্যাদা বাতিলের আগে কাশ্মীরের কোনো মেয়েকে ভারতের অন্য প্রদেশের কেউ বিয়ে করতে পারতো না। আর করলেও বিবাহিত সেসব নারী কাশ্মীরের সম্পত্তির ওপর অধিকার হারাতেন।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন