© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আবারও ৫ জনকে পুশইন করল বিএসএফ

শেয়ার করুন:
মৌলভীবাজার সীমান্ত দিয়ে আবারও ৫ জনকে পুশইন করল বিএসএফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৬ পিএম | ২৫ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত এলাকা দিয়ে নারীসহ ফের পাঁচজনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে তাদের ঠেলে পাঠানো হয়।


শুক্রবার ভোরে উপজেলার সীমান্তবর্তী কুমারশাইল এলাকা থেকে তাদের আটক করে বিজিবির টহল দল।


বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোরে জেলার বড়লেখা উপজেলার লাতু বিওপির সীমান্তবর্তী কুমারশাইল পাহাড়ি এলাকায় বিজিবির একটি টহল দল নারীসহ পাঁচজনকে আটক করে।

আটকদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। তারা মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তারা জানায়, দুজন সাত দিন আগে এবং তিনজন তিন থেকে পাঁচ দিন আগে কাজের উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়া, যশোর, ময়মনসিংহ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটকদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

তাদের পরিচয় যাচাই-বাছাই সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

এমআর 

মন্তব্য করুন