© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“একজন ভালো নেতা খ্যাতি নিয়ে মাথা ঘামান না”

শেয়ার করুন:
“একজন ভালো নেতা খ্যাতি  নিয়ে মাথা ঘামান না”
ukti-desk
০৮:৩৬ এএম | ০৫ সেপ্টেম্বর, ২০১৯

সান জু, একজন চীনা যুদ্ধবিশারদ এবং দার্শনিক। তিনি খ্রিস্টপূর্ব ৫৪৪ সালে পূর্বচীনে জন্মগ্রহণ করেন। খ্রিস্টপূর্ব ৫০০ সালে তিনি যুদ্ধবিদ্যা বিষয়ক বই ‘দ্য আর্ট অব ওয়ার’ রচনা করেন।

সান জু, একজন চীনা যুদ্ধবিশারদ এবং দার্শনিক। তিনি খ্রিস্টপূর্ব ৫৪৪ সালে পূর্বচীনে জন্মগ্রহণ করেন। খ্রিস্টপূর্ব ৫০০ সালে তিনি যুদ্ধবিদ্যা বিষয়ক বই ‘দ্য আর্ট অব ওয়ার’ রচনা করেন।

অষ্টম শতাব্দীতে জাপানি জেনারেলদের মধ্যেও তার বইটি খুব জনপ্রিয় হয়। হো চি মিন ভিয়েতনামের মুক্তি সংগ্রামী বাহিনীতে এ বই পাঠ্য করেছিলেন। মাও সে তুং তাঁর গেরিলা কৌশলে সফলতার পিছনে এ গ্রন্থের প্রভাবের কথা উল্লেখ করেছেন।

বইটি এত বছর পরও যুদ্ধবিদ্যার পড়াশোনা, গবেষণা এবং কর্পোরেট দুনিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিখ্যাত অনেক জেনারেল তার বইটি বাস্তবজীবনে প্রয়োগ করেছেন। ইংরেজিসহ বিশ্বের নানা ভাষায় নানা দেশে এর সংস্করণ হয়েছে দুই শতাধিক।

খ্রিস্টপূর্ব ৪৭০ সালে বইটির লেখক সান জু মারা যান।

তাঁর একটি বিখ্যাত উক্তি-

“একজন ভালো নেতা খ্যাতি

নিয়ে মাথা ঘামান না।”

মন্তব্য করুন