© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ছাত্রদলের কাউন্সিলে নিষেধাজ্ঞা গণতন্ত্রের ওপর মরণ আঘাত’

শেয়ার করুন:
‘ছাত্রদলের কাউন্সিলে নিষেধাজ্ঞা গণতন্ত্রের ওপর মরণ আঘাত’
own-reporter
০৭:১২ পিএম | ১৫ সেপ্টেম্বর, ২০১৯

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্রদলের কাউন্সিলের ওপর নিষেধাজ্ঞায় আদালতের সুবিচারিক মন প্রয়োগ করা হয়নি। এটি গণতন্ত্রের ওপর মরণ আঘাত।

রাজধানীর নয়াপল্টনে ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে রোববার দুপুরে বিএনপি ও তার অঙ্গ সংগঠন মিছিল করে। মিছিল শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতির কারণে আওয়ামী লীগ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উন্নয়ন প্রকল্প থেকে চাঁদা দাবি করেছিল ছাত্রলীগ।

রিজভী দাবি করেন, ছাত্রলীগের এই চাঁদাবাজির খবর জনগণের চোখ থেকে দূরে সরানোর জন্য ছাত্রদলের কাউন্সিলে বাধা দেয়া হয়েছে। ছাত্রদলের কাউন্সিলের ওপর নিষেধাজ্ঞায় আদালতের সুবিচারিক মন প্রয়োগ করা হয়নি। এটি গণতন্ত্রের ওপর মরণ আঘাত।

রাজনৈতিক কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করে মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন