© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“মানুষের গোপন দুঃখের খবর জগৎ পায় না”

শেয়ার করুন:
“মানুষের গোপন  দুঃখের খবর জগৎ পায় না”
ukti-desk
০৮:১২ এএম | ২২ সেপ্টেম্বর, ২০১৯

আমেরিকার কবি ও অধ্যাপক হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। ১৮০৭ সালের ২৭ ফেব্রুয়ারি আমেরিকার পোর্টল্যান্ডের মেইনে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তাঁর সময়ের বিখ্যাত কবি। তিনিই প্রথম আমেরিকান হিসেবে ইটালিয়ান কবি দান্তের মহাকাব্য ‘ডিভাইন কমেডি’র ভাষানুবাদ করেন।

আমেরিকার কবি ও অধ্যাপক হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। ১৮০৭ সালের ২৭ ফেব্রুয়ারি আমেরিকার পোর্টল্যান্ডের মেইনে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তাঁর সময়ের বিখ্যাত কবি।

তিনিই প্রথম আমেরিকান হিসেবে ইটালিয়ান কবি দান্তের মহাকাব্য ‘ডিভাইন কমেডি’র ভাষানুবাদ করেন।

প্রথমে বোডইন কলেজে ও পরে ক্যামব্রিজে অধ্যাপনা করেন ওয়াডর্সওয়ার্থ। তাঁর প্রথম কবিতা সংগ্রহ ‘ভয়েজ অব দ্য নাইট’ ১৮৩৯ সালে প্রকাশিত হয়। এরপর ১৮৪১ সালে ‘ব্যালার্ড অ্যান্ড আদার পয়েমস’ প্রকাশিত হয়। ১৮৫৪ সালে তিনি শিক্ষকতা থেকে অবসর নেন এবং পুরোদমে লেখায় মনোযোগ দিতে শুরু করেন।

তিনি অন্য ভাষা থেকে ইংরেজিতে অনুবাদেও বিশেষ পারদর্শী ছিলেন। ১৮৮২ সালের ২৪ মার্চ কবি মৃত্যুবরণ করেন।

তাঁর বিখ্যাত একটি উক্তি হলো-

“প্রত্যেক মানুষের গোপন
দুঃখ আছে, যার খবর
জগৎ পায় না।”

মন্তব্য করুন