© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আফগানিস্তানে বিয়ে বাড়িতে হামলায় ৩৫ জনের প্রাণহানি

শেয়ার করুন:
আফগানিস্তানে বিয়ে বাড়িতে হামলায় ৩৫ জনের প্রাণহানি
international-desk
০৬:৫০ পিএম | ২৩ সেপ্টেম্বর, ২০১৯

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশের একটি বিয়ে বাড়িতে সরকারি বাহিনীর হামলায় ৩৫ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন অন্তত ১৩ জন।

রোববার রাতে হেলমান্দ প্রদেশের মুসা কালা জেলার খাকসর এলাকায় এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়, তালেবান জঙ্গিরা আত্মঘাতী বোমা হামলাকারীদের প্রশিক্ষণ দেয় এমন একটি বাড়িতে রোববার রাতে অভিযান পরিচালনা করে আফগান নিরাপত্তাবাহিনী। এই ভবনের পাশে একটি বিয়ের অনুষ্ঠানস্থলও নিরাপত্তাবাহিনীর টার্গেটে পরিণত হয়।

হেলমান্দ প্রাদেশিক পরিষদের সদস্য আত্তাউল্লাহ আফগান বলেন, ৩৫ বেসামরিক নাগরিক নিহত ও ১৩ জন আহত হয়েছেন। মুসা কালা জেলার খাকসর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন হতাহতরা। এ সময় হঠাৎ বিয়ের এই অনুষ্ঠানস্থল আক্রান্ত হয়।

প্রাদেশিক পরিষদের সদস্য আব্দুল মজিদ আখুন্দ জাদাহ বলেন, হামলায় ৪০ জন নিহত হয়েছেন; তাদের সবাই বেসামরিক নাগরিক।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন