© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“অনুমান বা ধারণা থেকেই জ্ঞানের উৎপত্তি”

শেয়ার করুন:
“অনুমান বা ধারণা থেকেই জ্ঞানের উৎপত্তি”
ukti-desk
০৯:৩৯ এএম | ০২ অক্টোবর, ২০১৯

প্রাচীন গ্রিসের প্রভাবশালী তিন দার্শনিকের একজন অ্যারিস্টটল। অন্য দু’জন হলেন সক্রেটিস ও প্লেটো। সক্রেটিসের ছাত্র ছিলেন প্লেটো আর প্লেটোর ছাত্র অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে প্রাণীবিজ্ঞানের জনক বলা হয়।

প্রাচীন গ্রিসের প্রভাবশালী তিন দার্শনিকের একজন অ্যারিস্টটল। অন্য দু’জন হলেন সক্রেটিস ও প্লেটো। সক্রেটিসের ছাত্র ছিলেন প্লেটো আর প্লেটোর ছাত্র অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে প্রাণীবিজ্ঞানের জনক বলা হয়।

অ্যারিস্টটল খ্রিষ্টপূর্ব ৩৮৪ সালে থারেস উপকূলবর্তী স্টাগিরাস নামক এক গ্রিক উপনিবেশে জন্মগ্রহণ করেন।

অ্যারিস্টটল অনেক বিষয় নিয়ে লেখালেখি করেছেন। উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে আছে—পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, অধিবিদ্যা, যুক্তিবিদ্যা, নৈতিকতা, নৃতাত্ত্বিক, কবিতা, থিয়েটার, সংগীত, অলংকারশাস্ত্র, ভাষাতত্ত্ব, রাজনীতি ও সরকার।

তার বিখ্যাত গ্রন্থ পলিটিকসে সমাজ ও সরকারের ওপর মানুষের আচরণ তুলে ধরেছেন। তিনি খ্রিষ্টপূর্ব ৩২২ সালের ৭ মার্চ ক্যালসিসে মৃত্যুবরণ করেন।

তাঁর একটি উক্তি হলো-

“অনুমান বা ধারণা থেকেই জ্ঞানের উৎপত্তি।”

মন্তব্য করুন