© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“শিক্ষায় মাতৃভাষাই মাতৃদুগ্ধ”

শেয়ার করুন:
“শিক্ষায় মাতৃভাষাই মাতৃদুগ্ধ”
ukti-desk
০৮:২৮ এএম | ০৫ অক্টোবর, ২০১৯

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে ভারতের কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে ভারতের কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। একাধারে তিনি ছিলেন কবি, ঔপন্যাসিক, গীতিকার, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা ও দার্শনিক।

তিনি ছিলেন এমন একজন প্রতিভাবান সাহিত্যিক, যার হাতেই বাংলা প্রবন্ধ, রচনা, কবিতা, ছোটগল্পের বিপুল প্রসার ঘটে। তাঁর এসব সাহিত্যকর্মের মাধ্যমে তৎকালীন সমাজ, রাষ্ট্রনীতি, ধর্ম, সাহিত্যতত্ত্ব, ইতিহাস, ভাষাতত্ত্ব, ছন্দ, সংগীত ইত্যাদি নানা বিষয় সম্পর্কে স্পষ্টভাবে ধারণা পাওয়া যায়।

রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। বিখ্যাত এই সাহিত্যিক ১৯৪১ সালের ৭ আগস্ট শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার বিখ্যাত একটি উক্তি-

“শিক্ষায় মাতৃভাষাই মাতৃদুগ্ধ।”

মন্তব্য করুন