রোহিঙ্গাদের আশ্রয়কেন্দ্র নির্মাণসহ একনেকে ৯ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের ২২তম সভায় তিন হাজার ২২৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ৯ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। সবগুলো প্রকল্প সরকারী অর্থায়নে বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। পরে সভা শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করেন।

অনুমোদিত এসব প্রকল্পের মধ্যে চারটি সংশোধিত এবং পাঁচটি নতুন প্রকল্প। সংশোধিত চারটি প্রকল্পের মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের ‘আশ্রয়ণ-৩ (নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন চরঈশ্বর ইউনিয়নস্থ ভাসানচরে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আবাসন এবং দ্বীপের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অবকাঠামো (নির্মাণ)’ প্রকল্পে (নতুন) ৭৮২ কোটি ৮০ লাখ টাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন (দ্বিতীয় সংশোধন)’ প্রকল্পে (নতুন) ২২৮ কোটি ৪৫ লাখ টাকা, রেলপথ মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন (দ্বিতীয় সংশোধন)’ প্রকল্পে (নতুন) ২৩ কোটি ৯১ লাখ টাকা এবং রেলপথ মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন (প্রথম সংশোধন)’ প্রকল্পে (নতুন) ৪৪ কোটি ৪৪ লাখ টাকা অনুমোদন দেয়া হয়েছে।

নতুন পাঁচটি প্রকল্পের মধ্যে ৬৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে খাদ্য মন্ত্রণালয়ের ‘খাদ্যশস্যের পুষ্টিমান নিশ্চিতের লক্ষ্যে প্রিমিক্স কার্নেল মেশিন ও ল্যাবরেটরি স্থাপন এবং অবকাঠামো নির্মাণ’ প্রকল্প; ২৪০ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে স্বাস্থ্য সেবা বিভাগের ‘আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি) এর সম্প্রসারণ ও আধুনিকায়ন’ প্রকল্প; ৬১৭ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘দিঘলিয়া (রেলগেট)-আড়ুয়া-গাজীরহাট-তেরখাদা সড়কের (জেড-৭০৪০) প্রথম কিলোমিটারে ভৈরব নদীর ওপর সেতু নির্মাণ’ প্রকল্প; ৯৮৮ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘সিরাজগঞ্জ-কাজিপুর-ধুনট-শেরপুর (জেড-৫৪০১) এবং সিরাজগঞ্জ (বাগবাটি)-ধনুট (সোনামুখী) (জেড-৫৪০৫) মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প; ২৩৩ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ জাতীয় সংসদ ভবন, সংসদ সদস্য ভবন ও এমপি হোস্টেলের আনুষঙ্গিক স্থাপনার নির্মাণ ও আধুনিকায়ন’ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026