© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক দুই ব্যাংক কর্মকর্তাসহ তিন জনের বিরুদ্ধে দুদকের মামলা

শেয়ার করুন:
সাবেক দুই ব্যাংক কর্মকর্তাসহ তিন জনের বিরুদ্ধে দুদকের মামলা
own-reporter-chattogram
০৫:২৯ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০১৯

বেসরকারি আরব-বাংলাদেশ (এবি) ব্যাংকের চট্টগ্রামের পোর্ট কানেকটিং রোড শাখা থেকে ১৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই ব্যাংকার ও এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার চট্টগ্রামের হালিশহর থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক।

বেসরকারি আরব-বাংলাদেশ (এবি) ব্যাংকের চট্টগ্রামের পোর্ট কানেকটিং রোড শাখা থেকে ১৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওই ব্যাংকের সাবেক দুই ব্যাংক কর্মকর্তা ও এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার চট্টগ্রামের হালিশহর থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক।

অভিযুক্তরা হলেন- আরব বাংলাদেশ (এবি) ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের সাবেক এসভিপি ও ক্রেডিট ইনফরমেশন মনিটরিংয়ের ইনচার্জ মো. আজাদ হোসেন, ব্যাংকটির ইভিপি ও পোর্ট কানেকটিং রোড শাখার সাবেক ব্যবস্থাপক নাজিম উদ্দিন এবং চট্টগ্রামের ইয়াসির এন্টারপ্রাইজের মালিক মোজাহের হোসেন।

মামলা এজাহারে বলা হয়েছে , চট্টগ্রামের হালিশহরে এবি ব্যাংকের পোর্ট কানেক্টিভিটি রোড শাখা থেকে ২০০১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বিভিন্ন ঋণসুবিধা গ্রহণ করেন মো. মোজাহের হোসেন। পরবর্তীতে ২০১৩ সালে এবি ব্যাংকের ওই দুই কর্মকর্তার সুপারিশে ব্যাংকটির এই শাখা থেকে এলসি ঋণের মাধ্যমে বিদেশ থেকে প্রায় ৯৯ কোটি টাকার গম, চাল, ডাল, সার, বীজ, রাসায়নিক পণ্য আমদানি করে দেশের বাজারে বিক্রি করা হয়।

পরে সেই পণ্য দেশের বাজারে বিক্রি করা হয়। কিন্তু গ্রাহক মোজাহের ও অভিযুক্ত ব্যাংক কর্মকর্তারা ওই ঋণের সুদসহ ১৩৩ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৬১৭ টাকা পরস্পরের যোগসাজশে আত্মসাৎ করেন।

দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের ভিত্তিতে এ মামলা হয়েছে। ২০ ফেব্রুয়ারি মামলার অনুমোদন দেয়া হয়। মঙ্গলবার তিনজনের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হালিশহর থানায় মামলা হয়।

 

টাইমস/এএস

মন্তব্য করুন