© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে কৃষি ঋণ প্রদান প্রশংসনীয়’

শেয়ার করুন:
‘এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে কৃষি ঋণ প্রদান প্রশংসনীয়’
central-desk
১০:১২ পিএম | ২৪ নভেম্বর, ২০১৮

এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে কৃষকদের সরাসরি ঋণ দেয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির। শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে একটি বেসরকারি ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।

ফজলে কবির বলেন, এজেন্ট ব্যাংকিংয়ে বর্তমানে ব্যাংকগুলোর কার্যক্রম প্রশংসনীয়। সম্প্রতি ব্যাংকগুলোকে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে কৃষি ঋণ দিতে দেখা যাচ্ছে। আমি মনে করি, এটি একটি সময় উপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ।

কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বলেন, কৃষকের কাছে সরাসরি কৃষি ঋণ পৌঁছে দিতে আরও আন্তরিক হতে হবে। আমরা প্রতি বছর কৃষি ঋণ নির্ধারণ করে দিচ্ছি। সেই ঋণ নানাভাবে কৃষকের কাছে পৌঁছাচ্ছে ঠিকই, কিন্তু তা আর ৯ শতাংশ সুদের মধ্যে থাকছে না। অর্থাৎ ঋণের সুদ নির্ধারিত হারের চেয়ে দ্বিগুণের বেশি হয়ে যায়। এতে আমাদের কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

দেশের ব্যাংকিং খাতে যথেষ্ট তারল্য আছে উল্লেখ করে ফজলে কবির বলেন, বিদ্যমান ব্যবস্থায় কর্পোরেট ব্যবস্থা উন্নত করার কোনো বিকল্প নেই। এটি চলমান সংস্কৃতি। আমাদেরকে এই চর্চার মধ্যেই থাকতে হবে। এটি কেন্দ্রীয় ব্যাংকের উপর চাপিয়ে দেয়ার বিষয় নয়।

এসময় দেশের অর্থনীতি অবস্থা মজবুত আছে জানিয়ে তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এইজন্য ব্যাংককিং খাতের অনেক দায়িত্ব রয়েছে।

মন্তব্য করুন