শুভ জন্মদিন বিদ্যা সিনহা মিম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আসেন এই নায়িকা।

হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয় করে রূপালি পর্দায় আগমন ঘটে তার। এরপর খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে ‘শ্রেষ্ঠ অভিনেত্রী’ নির্বাচিত হন।

অভিনয় ক্যারিয়ারে প্রায় ডজন খানেক চলচ্চিত্রে অভিনয় করেছেন মিম। পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়।

রোববার জনপ্রিয় এ অভিনেত্রীর জন্মদিন। এই দিনে তিনি রাজশাহীতে জন্মগ্রহণ করেন। জন্মদিনে বাবা-মাসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেই দিনটি উদযাপন করবেন বিদ্যা সিনহা মিম।

জন্মদিনের পরিকল্পনা প্রসঙ্গে বাংলাদেশ টাইমসকে মিম জানান, পুরো সময়টা পারিবারিক আবহে কাটবে।

এছাড়া দুপুর ১২টা ৩০ মিনিটে অনন্যা রুমার প্রযোজনায় চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।

এদিকে, সোমবার থেকে রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ চলচ্চিত্রের চিত্রায়নে অংশ নেয়ার কথা রয়েছে মিমের। এরপর ২০ নভেম্বর থেকে একই পরিচালকের ‘ইত্তেফাক’ চলচ্চিত্রে অভিনয় করবেন তিনি।

জানা গেছে, ‘পরাণ’ চলচ্চিত্রে মিমের বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও শরীফুল রাজ। ‘ইত্তেফাক’ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করবেন সিয়াম আহমেদ। এতে অভিনয় করার মাধ্যমে সিয়ামের সঙ্গে প্রথমবার জুটিবদ্ধ হচ্ছেন মিম। বড়পর্দা কেন্দ্রিক ব্যস্ততার কারণে নাটকে প্রায় অনিয়মিত হয়ে পড়েছেন মিম। এরইমধ্যে অনিমেষ আইচের নির্দেশনায় ‘বিউটি অ্যান্ড বুলেট’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।

 

টাইমস/জেকে/টিএমআর

Share this news on:

সর্বশেষ

আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026
img
মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ Feb 07, 2026
img
আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির Feb 07, 2026
img
কার্তিক ও অনন্যার কেমিস্ট্রি এবার প্রাইম ভিডিওতে! Feb 07, 2026
img
সাতসকালে দেশে স্বর্ণের দামে বড় লাফ Feb 07, 2026
img
বড় পরিসরে আসছে 'লোকাহ ২' Feb 07, 2026
img
পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি Feb 07, 2026
img
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮ Feb 07, 2026
img
একসঙ্গে ৩টি ধারাবাহিকে অভিনয়, কাকে কৃতিত্ব দিলেন ভাস্বর? Feb 07, 2026
img
যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা চালু ২৫ ফেব্রুয়ারি Feb 07, 2026
img

মার্কিন গোয়েন্দা সংস্থার নথির তথ্য

ইসরায়েলি গোয়েন্দা হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন 'এপস্টেইন' Feb 07, 2026