স্পর্শিয়ার ‘ইতি, তোমারই ঢাকা’ ও কিছু কথা

বাংলাদেশের তরুণ দর্শকদের ক্রাশ অর্চিতা স্পর্শিয়া। মিডিয়ায় প্রথম বিজ্ঞাপনের পর নাটকে কাজ করে দর্শকপ্রিয়তা পান এই অভিনেত্রি-মডেল। এরপর সিনেমায় কাজ শুরু করেন। বর্তমানে এই প্ল্যাটফর্মে বেশি কাজ করছেন স্পর্শিয়া।

এদিকে কিছুদিন আগে প্রেক্ষাগৃহে অসম প্রেমের গল্পে নির্মিত ‘আবার বসন্ত’ ছবিটিতে স্পর্শিয়ার অভিনয় দেখে দর্শকরা বেশ প্রশংসা করেন। অনন্য মামুনের পরিচালনায় এ সিনেমায় দর্শকপ্রিয় অভিনেতা তারিক আনাম খানের বিপরীতে দুর্দান্ত অভিনয় করেন নায়িকা।

তারই ধারাবাহিকতায় আগামী ১৫ নভেম্বর স্পর্শিয়ার অভিনীত ‘ইতি, তোমারই ঢাকা’ ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি নিয়ে দারুণ আশাবাদী স্পর্শিয়া। এই প্রসঙ্গে তার সাথে আলাপকালে ছবির নায়িকা বলেন, ১১ জন চলচ্চিত্র নির্মাতা তৈরি করেছেন ‘ইতি,তোমারই ঢাকা’ ছবিটি। তারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর আহসান, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

‘ইতি, তোমারই ঢাকা’ ছবিতে স্পর্শিয়া ছাড়া নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, অ্যালেন শুভ্র, শেহতাজসহ অনেক অভিনয়শিল্পী কাজ করেছেন। তবে তার সাথে আলাপকালে তিনি নতুন আরেকটি চমক দিলেন। বললেন, এ সিনেমার পর নতুন আরেকটি কাজ নিয়ে কথা চলছে।

এদিকে কয়েকদিন আগে সায়ান দাশগুপ্ত পরিচালিত নতুন একটি ওয়েব সিরিজেও কাজ করেছেন স্পর্শিয়া। নাম ‘নো কাপল এন্ট্রি’। লিখেছেন গৌতম কৈরি, চিত্রনাট্য ঋদ্ধি বড়ুয়া আর পরিচালনা করেছেন সায়ান দাশগুপ্ত।

বাংলাদেশ টাইমস প্রতিনিধির কাছে স্পর্শিয়া নতুন এ কাজটি নিয়ে বলেন, কলকাতার সল্টলেকের একটি ক্যাফেতে এর শুটিং হয়েছে। এতে বাংলাদেশের আফসানা মিমি আপা ছাড়াও অভিনয় করেছেন কলকাতার কুশল চক্রবর্তী, সুমিত সমাদ্দার ও উদয় প্রতাপ সিং। টানা ১২ দিন শুটিং করেছি আমরা। অনেক মজা যেমন হয়েছে, পরিশ্রমও কম যায়নি। সবমিলিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে।

জানা গেছে, চলতি মাসের তৃতীয় সপ্তাহে ভিডিও স্ট্রিমিং সাইট বায়স্কোপ-এ উন্মুক্ত হবে কয়েক পর্বের ওয়েব সিরিজ ‘নো কাপল এন্ট্রি’। এছাড়া স্পর্শিয়া অভিনীত নিয়ামুল মুক্তা পরিচালিত ‘কাঠবিড়ালী’ ছবিটি সামনে মুক্তি পাবে। এর বাইরেও নুরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’ ছবিতেও স্পর্শিয়া অভিনয় করেছেন।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img

পঞ্চগড়ে বিজিবি মহাপরিচালক

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত বিজিবি Feb 05, 2026
img
১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত Feb 05, 2026
img
পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার বদলি Feb 05, 2026
img
ভোলায় বিএনপির বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ Feb 05, 2026
img
মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশ বদলাতে চায় : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ইসি কর্মকর্তাদের বিরুদ্ধেই অর্ধেক অভিযোগ, জরিমানা আদায় ২৪ লাখ Feb 05, 2026
img
নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন Feb 05, 2026
img
এনবিআরের কাস্টমস বিভাগে ৮২৪ পদে বড় ধরনের রদবদল Feb 05, 2026
img
শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 05, 2026
img
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 05, 2026
img
১৪৪ রানের লক্ষ্য পেল ধূমকেতু একাদশ Feb 05, 2026
img
চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন অচলাবস্থা, বন্ধ আমদানি-রপ্তানি Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক : এরদোয়ান Feb 05, 2026
img
আইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর Feb 05, 2026
img
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে : বিজিবির মহাপরিচালক Feb 05, 2026
img
সাদিক কায়েমের বক্তব্যের সময় মঞ্চে উঠে তরুণী, নারী পুলিশ সদস্যকে লক্ষ্য করে ঘুষি Feb 05, 2026
img
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত Feb 05, 2026
img

নাটোরে জামায়াতের আমির

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে Feb 05, 2026
img
শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক Feb 05, 2026