‘প্রেম করছি, প্রেমিকের নাম সিক্রেট রাখতে চাই’

নীলাঞ্জনা নীলা। অনেকেই তাকে চেনেন আবার অনেকেই চেনেন না। তবে সিনেমাপ্রেমিদের মনে ঠিকই দাগ কেটেছেন এই তারকা।

নীলাঞ্জনা নীলা প্রথম ২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে পা রাখেন। এরপর তিনি বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ চলচ্চিত্রে নিশি চরিত্রে নীলার অনবদ্য অভিনয় দর্শকের কাছে দারুণ প্রশংসিত হয়।

মূলত নীলার ‘নিশি’ চরিত্রটি তাকে এনে দিয়েছিল দারুণ জনপ্রিয়তা। যার ফলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি নায়িকাকে।

বর্তমানে ছোট পর্দায় দারুণ ব্যস্ত নীলাঞ্জনা নীলা। নতুন চলচ্চিত্রে তাকে এখনও পর্যন্ত আর দেখা না গেলেও খুব শিগগিরই দেখা যাবে বলেও বাংলাদেশ টাইমস প্রতিনিধির কাছে জানিয়েছেন তিনি।

এদিকে সামনে ভালোবাসা দিবসে কী নিয়ে আসছেন নীলা? জবাবে তিনি বলেন, শারবিয়া খান জাছিমের ‘সেদিন দুজনে’ নামের নাটকে অভিনয় করেছেন। এছাড়া ‘ইস্কান্দার শাহ একজন সুপারস্টার’ নামে আরও একটি নাটকের কাজ করেছেন।

নীলা এখন উত্তরা বিশ্ববিদ্যালয়ে ইংরেজী সাহিত্যে দ্বিতীয় বর্ষে পড়ছেন। পড়ালেখায়ও নিজের পরিচিতি বাড়াতে চান তিনি। তবে তার মূল পরিকল্পনা সিনেমা নিয়ে।

এই প্রসঙ্গে নীলা বললেন, সামনে সিনেমা নিয়ে আগাতে চাই। হাতে বেশ কয়েকটি বড় পর্দার কাজও রয়েছে। শুটিং শুরু না হওয়ার কারণে বলতে চাইছি না। তবে এতটুকু বলতে পারি, মোট চার-পাঁচটি সিনেমা হাতে রয়েছে আমার। এগুলোতে বেশ ভালোভাবে দর্শকের মনে দাগ কাটাতে চাই।

আমি চাই দর্শকদের নায়িকা হতে। তাদের মনে আজীবন নিজের নাম ছাপিয়ে রাখতে। তবে কবে শুরু হবে সেসব সিনেমার কাজ? তিনি বললেন, সবকিছু ঠিক থাকলে আসছে মার্চ বা এপ্রিল থেকে সিনেমাগুলোর কাজ শুরু হবে।

সবশেষ নীলার কাছে শোনা হয়, প্রেম-ভালোবাসার বিষয়ে। তিনি বলেন, প্রেম-ভালোবাসা ব্যক্তিগতই থাকা ভালো। তবে এটা সত্যি প্রেম করছি, প্রেমিকের নামটা সিক্রেট রাখতে চাই। সব ঠিক থাকলে বিয়ের সময়ই তার নাম প্রকাশ করবো।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
আবার প্রেমে পড়লেন শমিতা শেঠি! Feb 04, 2026
img
প্রত্যাখ্যান করা স্টার্টআপের আয় শুনে আমান- ‘মারো আমাকে!’ Feb 04, 2026
img
৭ বছর পর আবারও পর্দায় ফিরছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা! Feb 04, 2026
img
মেহজাবীনের প্রশংসায় পঞ্চমুখ সংগীতশিল্পী প্রীতম হাসান Feb 04, 2026
img
ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
বিসিবির সংবাদ সম্মেলনে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ কোয়াবের Feb 04, 2026
img
আমার জীবনে প্রাক্তন প্রেমিকের সংখ্যা ৩ জন: চমক Feb 04, 2026
img
কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে : শফিকুর রহমান Feb 04, 2026
img
ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন: মির্জা ফখরুল Feb 04, 2026
img
আমরা বর্বর নই, পশু নই, আমরা আমেরিকান : গ্র্যামির মঞ্চে ব্যাড বানি Feb 04, 2026
img
সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু রাখা প্রবাসীদের অরাজনৈতিক দাবি: হুমায়ুন কবির Feb 04, 2026
img
ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা Feb 04, 2026
img
ভারতের মুম্বাই বিমানবন্দরে ২ যাত্রীবাহী বিমানের সংঘর্ষ Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয় : ইসি Feb 04, 2026
img
নির্বাচনের আগে পে স্কেলের গেজেট দাবি নিয়ে কী জানালো অর্থ মন্ত্রণালয়? Feb 04, 2026
img
এবার ধুরন্ধরের সিক্যুয়েলে ইয়ামি গৌতম! Feb 04, 2026
img
দলীয় প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াত আমিরের Feb 04, 2026
img
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে : রিজভী Feb 04, 2026
img
ভুয়া ব্যালট ছাপানোর অপচেষ্টা চলছে: তারেক রহমান Feb 04, 2026
img
পোশাক নিয়ে কটাক্ষের শিকার হওয়ায় মুখ খুললেন সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান Feb 04, 2026