দুই মাস ধরে গৃহবন্দী ভাবনা, খরচ চালাচ্ছেন যেভাবে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ভাবনা। গত ২ মাস ধরে গৃহবন্দী আছেন তিনি। কাজ নেই তাই অনেক অর্থ সংকটেও পড়েছেন ভাবনা।

এই প্রসঙ্গে ফেসবুকে আলাপকালে ভাবনা বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। নিজের উপার্জিত টাকা দিয়ে জীবনযাপনে ব্যয় করি। অভিনয়ের পাশাপাশি একটি বিদেশি বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করছি আমি। যেটার খরচও নিজেই বহন করছি।

মূলত করোনা দুর্যোগের কারণে আপাতত কাজ বন্ধ থাকায় উপার্জন নেই। তাই খানিকটা আর্থিক সংকটে পড়েছি। তবে কাজ থাকলে তো আর্থিক সংকট হতো না। অল্পদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি দিতে হবে। কারণ তারা অনলাইনের মাধ্যমে ক্লাস ও পরীক্ষা নিয়েছে।

ভাবনার কাছে জানতে চাওয়া হয়, এই অবস্থার মোকাবেলা করবেন কিভাবে? অভিনেত্রী বলেন, বিকল্প উপায়ে অর্থ অর্জনের চেষ্টা করছি। যেহেতু অভিনয় অঙ্গনে কাজ নেই তাই এখন বাসায় বসে ছবি আঁকছি। এই ছবিগুলো বিক্রি করে নিজে চলবো আর করোনায় অসহায়দের মধ্যে ত্রাণ দেয়ার পরিকল্পনাও আছে।

এদিকে করোনার বিশেষ পরিস্থিতির মধ্যে নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন ভাবনা। জানালেন, কাজের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই কাজগুলো করা হয়নি। এখন স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আছি। তখন আবার বেশি বেশি কাজ করে ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করবো।

করোনার আগে কয়েকটি নাটকে কাজ করেছিলেন ভাবনা। নাটকগুলো এবারের ঈদের অনুষ্ঠানে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলেও জানান আশনা হাবিব ভাবনা।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026