© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নুসরাতকে নিজে রান্না করে খাওয়ালেন মিমি

শেয়ার করুন:
নুসরাতকে নিজে রান্না করে খাওয়ালেন মিমি
entertainment-reporter
১১:৩৯ এএম | ১৪ জুন, ২০১৯

টলিউডের দুই জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। এখন কিন্তু শুধু এই পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নন তারা। ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই নায়িকারা। সাংসদ হওয়ার আগে থেকেই বেশ ভালো বন্ধুত্ব মিমি ও নুসরাতের। যা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রকাশিত ছবি দেখে বুঝা গেছে। তাই বন্ধুর জন্য বন্ধু কিছু করবে না, তা কী করে হয়! ১৯ জুন দীর্ঘদিনের ব্যবসায়ী বন্ধু নিখিল জৈনকে বিয়ে করছেন নুসরাত। এই কারণে পরিকল্পনার যেন শেষ নেই মিমির।

টলিউডের দুই জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। এখন কিন্তু শুধু এই পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নন তারা। ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই নায়িকারা।

সাংসদ হওয়ার আগে থেকেই বেশ ভালো বন্ধুত্ব মিমি ও নুসরাতের। যা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রকাশিত ছবি দেখে বুঝা গেছে। তাই বন্ধুর জন্য বন্ধু কিছু করবে না, তা কী করে হয়! ১৯ জুন দীর্ঘদিনের ব্যবসায়ী বন্ধু নিখিল জৈনকে বিয়ে করছেন নুসরাত। এই কারণে পরিকল্পনার যেন শেষ নেই মিমির।

এদিকে, বিয়ের আগেই হবু বধূকে দাওয়াত করে ডিনার করালেন মিমি। ১২ জুন নায়িকার কসবার ফ্ল্যাটে নুসরাতের জন্য আইবুড়ো ভাতের আয়োজন করা হয়। সে আয়োজনে খাবার মেনুতে ছিল বেশ আড়ম্বর ব্যবস্থা। বান্ধবীর সব পছন্দের খাবারই নিজ হাতে তৈরি করেছেন মিমি। লুচি, ছোলার ডাল, নানা রকম ভাজা, বাসন্তী পোলাও, চিংড়ি, ইলিশ, মুরগি এবং আমের কাস্টার্ড ছিল মেনুতে। আর সব রান্নাই ছিল নুসরাতের পছন্দের।

নায়িকা নুসরাত আগামী ১৯ জুন তুরস্কের বোদরুম শহরে বিয়ের পিঁড়িতে বসবেন। তবে সেখানে টলিউডের তেমন কেউ থাকছেন না। একমাত্র সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী থাকবেন বলে এরই মধ্যে নিশ্চিত হওয়া গেছে। এর আগে অবশ্য নুসরাতের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল তুরস্কের ইস্তাম্বুলে। তবে স্থানটি এখন পরিবর্তিত হয়েছে।

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন