© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সোহানির স্বপ্ন বহুদূর...

শেয়ার করুন:
সোহানির স্বপ্ন বহুদূর...

হালের আলোচিত মডেল-অভিনেত্রী সোহানি ইসরাত

entertainment-reporter
০৩:৪৪ পিএম | ১৭ সেপ্টেম্বর, ২০১৯

হালের আলোচিত মডেল-অভিনেত্রী সোহানি ইসরাত। বর্তমানে এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে রূপকথার গল্পভিত্তিক মেগা ধারাবাহিক ‘মায়া মসনদ’-এ। এনটিভিতে সম্প্রচারিত এই নাটকটি পরিচালনা করেছেন এসএম সালাহ উদ্দীন।

হালের আলোচিত মডেল-অভিনেত্রী সোহানি ইসরাত। বর্তমানে এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে রূপকথার গল্পভিত্তিক মেগা ধারাবাহিক ‘মায়া মসনদ’-এ। এনটিভিতে সম্প্রচারিত এই নাটকটি পরিচালনা করেছেন এসএম সালাহ উদ্দীন। এছাড়াও আরটিভির নাটক ‘সময়ের গল্প’তে কাজ করে যাচ্ছেন সোহানি।

এর আগে ২০১৬ সালে আহমেদ জিহাদ পরিচালিত ‘একটি ভুল’ নাটকে অভিনয় করার মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয়েছিল তার। বাবার অনুপ্রেরণাতেই মিডিয়ায় এসেছিলেন তিনি। সোমবার বাংলাদেশ টাইমস প্রতিনিধির সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন সোহানি।

তিনি বলেন, ‘বাবাই আমাকে জীবনে অনেক বড় কিছু হবার স্বপ্ন দেখিয়েছে। তিনি আমার চলার পথের সবচেয়ে বড় সঙ্গী’।

অভিনয়ের পাশাপাশি নিজের রূপে-গুণে সোহানি এরই মধ্যে নজর কেড়েছেন ছোট পর্দার দর্শকদের। সে সঙ্গে মডেল হয়েছেন কয়েকটি বিজ্ঞাপনচিত্রের। প্রিন্স সাইকেল, মোজোসহ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করে এরই মধ্যে বেশ প্রশংসিত হয়েছেন সুন্দরী এই অভিনেত্রী।

সোহানি

এছাড়াও মডেল হিসেবে কাজ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা, আকাশ ও শানের মিউজিক ভিডিওতে।

তবে এই অঙ্গনে শুরুটা কিভাবে হয়েছিল সোহানির? এমন প্রশ্নের জবাবে মডেল-অভিনেত্রী বলেন, ক্যারিয়ারের শুরুটা করেছি ফটোশুট দিয়ে। এরপর ধারাবাহিক নাটক ‘মায়া মসনদ’-ই আমাকে নিয়ে এসেছে এতদূর।

বাগেরহাটের মেয়ে সোহানির প্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার মত মিডিয়াঙ্গনে দাপিয়ে বেড়াতে চান তিনি। ক্যারিয়ারে এগিয়ে যেতে চান বহুদূর। আবদুর রশীদ ও শাহেদা খাতুন দম্পতির তৃতীয় সন্তান সোহানি। পড়াশুনা শেষ করে দেশের জন্যও ভালো কিছু করতে চান তিনি।

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন