‘রাজলক্ষ্মী’র নায়িকার কাছে ৫ প্রশ্ন

জ্যোতিকা জ্যোতি অভিনীত ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ছবিটি ২০ সেপ্টেম্বর ওপার বাংলায় মুক্তি পাচ্ছে। প্রদীপ্ত ভট্টাচার্য্য পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। ছবিটির বিভিন্ন বিষয় নিয়ে নায়িকার সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ টাইমসের বিনোদন প্রতিবেদক যাহিন খান।

‘রাজলক্ষ্মী’ টিমে যুক্ত হলেন কীভাবে?

জ্যোতি: আমি কলকাতায় একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের জন্য গিয়েছিলাম। তখন ওখানে বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে আলাপ হয়েছিল। তার মধ্যে থেকে প্রদীপ্ত দা আমার ‘অনীল বাগচির একদিন’ ছবিটি দেখেছেন। পরে একদিন তিনি আমাকে ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ছবির গল্প শোনালেন। এতেই রাজি হয়ে গেলাম। তারপর প্রদীপ্ত দা স্ক্রিপ্ট পাঠালেন। স্ক্রিপ্ট পড়ে আমার কাছে অসাধারণ লেগেছে। বিশেষ করে গল্প বলার ধরণ, একদমই আলাদা। ব্যাস, রাজি হয়ে গেলাম। এভাবেই টিমে যুক্ত হওয়া।

‘রাজলক্ষ্মী’-তে আপনার চরিত্রটি কেমন?

ট্রেলার দেখে অনেকেই বলছেন এ ছবিতে আমার চরিত্রের দুটি শেড রয়েছে। কিন্তু আসলে ব্যাপারটি তা না। ছবিতে রাজলক্ষ্মী চরিত্রে অভিনয় করছি আমি। এ চরিত্রে অনেক বাঁক রয়েছে। সেগুলো এখন আর বলতে চাইছি না। আর তো মাত্র কিছুদিন, তারপর না হয় হলে গিয়েই দেখবেন।

শরৎচন্দ্রের রাজলক্ষ্মীর সঙ্গে এই ছবির ফারাক কোথায়?

শরৎচন্দ্রের রাজলক্ষ্মী ছিল ১০০ বছর আগের বাংলার সামাজিক প্রেক্ষাপটের একজন নারী। আর এই রাজলক্ষ্মী হচ্ছে, বর্তমান সময়ের একজন নারী। সামাজিক প্রেক্ষাপটের জন্য দুজন নারীর উপস্থাপন, সামাজিক জীবন-যাপন আলাদা। বেসিক কেনো একটা জায়গায় হয়ত মিল আছে। আমাদের এ ছবিতে দর্শক শরৎচন্দ্রের রাজলক্ষ্মীকে পাবেন, আবার পুরোপুরি মিলাতেও পারবেন না। সব মিলিয়ে টুইস্ট আছে।

‘রাজলক্ষ্মী’ ছবিটি থেকে আপনার প্রত্যাশা?

আসলে এ ছবিটি থেকে আমার প্রত্যাশা ভিন্ন রকমের। যখন শুটিং করেছিলাম তখন এক রকম প্রত্যাশা ছিল। আর এখন মুক্তির সময় ঘনিয়ে আসছে, এখনকার প্রত্যাশাটা পুরোই ভিন্ন। অপেক্ষা করছি ছবিটি মুক্তির জন্য। কী হতে পারে, কী হবে সেগুলো নিয়ে এখন আর ভাবছি না। ট্রেলার প্রকাশের পর আমার প্রত্যাশা ছাড়িয়ে গেছে। ট্রেলার নিয়ে এতো মাতামাতি হবে, আগে বুঝিনি। আর ছবির গানগুলো প্রকাশের পরও দারুণ সাড়া পাচ্ছি। আমার ধারণা, মানুষ সারা জীবন এ ছবির গানগুলো শুনবেন।

ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে কাজ করে কী মনে হলো?

শুটিং শুরু করার সময় থেকে ঋত্বিক দাকে শ্রীকান্তই মনে হয়েছে। তিনি খুবই সাধারণ ভাবে থাকেন, উনি খুবই কমফোর্টেবল। উনার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়েছে। শুটিংয়ে আমরা অনেক কিছু শেয়ার করেছি। আমি বার বার তার সঙ্গে কাজ করতে চাইব।

 

টাইমস/জেকে/এসআই

Share this news on:

সর্বশেষ

img
০.০১ সেকেন্ডের জন্য ফাইনালে উঠতে পারলেন না ইমরান Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে খেলতে শ্রীলঙ্কার অনুরোধের জবাব দিলো পাকিস্তান Feb 06, 2026
img
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
তারেক রহমানের নেতৃত্বে এক নতুন সূর্যোদয় হবে: মির্জা ফখরুল Feb 06, 2026
img
সড়কে ঝরল ছাত্রদল নেতাসহ দুজনের প্রাণ Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

বিনা বেতনে স্নাতকোত্তর পর্যন্ত নারীর পড়াশোনার প্রতিশ্রুতি বিএনপির Feb 06, 2026
img

বিএনপির নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি Feb 06, 2026
img
তারেক রহমান যে কারণে বলেছিলেন ‘উই হ্যাভ আ প্ল্যান’ Feb 06, 2026
img
'করবো কাজ, গড়বো দেশ': বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার Feb 06, 2026
img
ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: জামায়াত আমির Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ সেল করবে বিএনপি Feb 06, 2026
img
‘সরকারে থাকার মোহ ছাড়া অন্য কিছুতে ওদের আগ্রহ নেই’, মমতাকে নিয়ে মোদি Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ Feb 06, 2026
img
২০ বছর পর দিনাজপুর যাচ্ছেন তারেক রহমান Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

প্রাথমিক-মাধ্যমিকের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি Feb 06, 2026
img
ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএস সহ আহত অন্তত ২৩ Feb 06, 2026
img
পাঁচটি সুনির্দিষ্ট অধ্যায়ে বিভক্ত বিএনপি’র ইশতেহার Feb 06, 2026
img
পাচার হওয়া টাকা ওদের মুখের ভেতর হাত ঢুকিয়ে উদ্ধার করবো: জামায়াত আমির Feb 06, 2026
img
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরের প্রতিশ্রুতি বিএনপির Feb 06, 2026
img
ভোটের দিন নিজ আসনে ব্যাপক ঝামেলা হওয়ার শঙ্কা দেখছেন মির্জা আব্বাস Feb 06, 2026