ইতিহাসের পাতায় ১৮ নভেম্বর

আজকের ঘটনা, আগামীকাল হবে ইতিহাস। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই ঘটছে নানা ঘটনাপুঞ্জি। প্রতিদিনই বিখ্যাত কারো আগমন ঘটছে, আবার কারো প্রস্থান ঘটছে পৃথিবী থেকে। আর এভাবেই তৈরি হচ্ছে নতুন ঘটনা। নতুন ইতিহাস।

১৮ নভেম্বর, ২০১৮, রোববার। ০৪ অগ্রহায়ণ, ১৪২৫ বঙ্গাব্দ। ৯ রবিউল  আউয়াল, ১৪৪০ হিজরি। চলুন জেনে নিই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা।

 

এক নজরে ঘটনাপুঞ্জি

১৪৭৭ - উইলিয়াম ক্যাক্সটনের প্রথম মুদ্রিত বই প্রকাশ করে।

১৭২৭ - মহারাজা দ্বিতীয় জয় সিং রাজস্থানের জয়পুর শহর পত্তন করেন। এই শহরের নকশা করেন বাংলার বিদ্যাধর চক্রবর্তী।

১৮২০ - মার্কিন নৌ ক্যাপ্টেন নাথানিয়েন পালমান এন্টার্কটিকা মহাদেশ আবিস্কার করেন।

১৮৩৯ - বিদেশী উপনিবেশবাদীদের বিরুদ্ধে আলজেরিয়ার জনগণের দ্বিতীয় দফা প্রতিরোধ যুদ্ধ শুরু হয়।

১৮৫৭ - বাংলাদেশের চট্টগ্রামে ৩৪ দেশীয় পদাতিক বাহিনীর সিপাহি দল বিদ্রোহের মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন শুরু হয়।

১৯০৩ - মার্কিন যুক্তরাষ্ট্র পানামা প্রজাতন্ত্রের মধ্যে পানামা খাল চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯০৯ - আমেরিকা দুটি যুদ্ধজাহাজ পাঠায় নিকারাগুয়ায়।

১৯১৮ - সোভিয়েত রাশিয়া থেকে বের হয়ে লাটভিয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৯২৬ - জর্জ বার্নার্ড শ’ নোবেল পুরস্কারের অর্থ গ্রহণে অস্বীকৃতি জানান।

১৯৪৮ - ভারতের পাটনার কাছে গঙ্গায় নৌকাডুবিতে ৫০০ যাত্রীর সলিল সমাধি।

১৯৫৬ - মরক্কো স্বাধীনতা অর্জন করে।

১৯৬১ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি দক্ষিণ ভিয়েতনামে ১৮ হাজার সেনা পরিদর্শক পাঠান।

১৯৬৩ - কর্নেল আবদুস সালাম আরেফ ইরাকের ক্ষমতা গ্রহণ করেন।

১৯৬৬ - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।

১৯৯৯ - তুরস্কের ইস্তাম্বুলে ৫৪ জাতি ইউরোপীয় নিরাপত্তা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

জন্মগ্রহণ করেন

১৮৬১ - আমেরিকান সাংবাদিক ডরোথি ডিস্ক ।

১৮৮৭ - ফরাসী পদার্থবিজ্ঞানী ও চিত্রশিল্পী লুই দ্যাগাইর।

১৮৯৭ - প্যাট্রিক মেইনার্ড স্টুয়ার্ট ব্ল্যাকেট, ব্যারন ব্ল্যাকেট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৮৯৮ - প্রাচ্যবিদ্যা বিশারদ প্রবোধচন্দ্র বাগচী।

১৯০৬ - জর্জ ওয়াল্ড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান নিউরোবায়োলজি ও একাডেমিক।

১৯১৭ - পেড্রো ইনফ্যান্টে, তিনি ছিলেন মেক্সিকান অভিনেতা ও গায়ক।

১৯৩৫ - রব্নি হল, তিনি অস্ট্রেলিয়ান লেখক ও কবি।

১৯৩৬ - কবি জিয়া হায়দার ।

১৯৬৩ - পিটার স্মাইকেল, তিনি ডেনিশ ফুটবলার।

১৯৮৩ - মাইকেল ডসন, তিনি ইংরেজ ফুটবল।

১৯৯২ - নাথান ক্রেস্‌, তিনি আমেরিকান অভিনেতা।

 

মৃত্যুবরণ করেন

১৭৭৭ - জার্মান নাট্যকার হিনরিখ ফন কিশ ।

১৮৪৩ - সা সুসি রঙ্গমঞ্চে ‘হ্যান্ডসাম হাজব্যান্ড’ নাটকের অভিনয় চলাকালে তৎকালীন কলকাতার অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় মঞ্চাভিনেত্রী মিসেস লিচ অগ্নিদগ্ধ হয় ।

১৮৮৬ -চেস্টার এ. আর্থার, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২১তম রাষ্ট্রপতি।

১৯২২ -মার্সেল  প্রুস্ত, তিনি ছিলেন ফরাসি বুদ্ধিজীবী, ঔপন্যাসিক, প্রবন্ধকার ও সমালোচক।

১৯৪১ -ওয়ালথার নেরন্সট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী।

১৯৫২ - ফরাসী কবি পল এল্যুয়ার ।

১৯৬২ -নিল্স বোর, তিনি ছিলেন ডেনিশ নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিদ, শিক্ষাবিদ ও ফুটবল খেলোয়াড়।

১৯৮১ - শিল্পী আনোয়ারুল হক ।

১৯৯১ - চেকোসস্নাভ কমিউনিস্ট নেতা গুস্তাফ হুসাক ।

১৯৯৯ -পল বওলেস, তিনি ছিলেন আমেরিকান সুরকার ও লেখক।

২০১৩ -নিজাট উইগুর, তিনি ছিলেন তুর্কি অভিনেতা।

২০১৩ -পিটার ওয়িন্টনিক্‌, তিনি ছিলেন কানাডিয়ান পরিচালক ও প্রযোজক।

 

দিবস প্রতিপাদ্য

ওমানের জাতীয় দিবস। মরক্কোর স্বাধীনতা দিবস। ১৯৫৬ সালে ফ্রান্স ও স্পেন থেকে স্বাধীনতা অর্জন করে।

Share this news on:

সর্বশেষ

img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026
img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস Feb 07, 2026
img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026