নির্বাচনে হেরে দিল্লিতে দাঙ্গা করছে বিজেপি

নির্বাচনে হেরে গিয়েই দিল্লিতে দাঙ্গা শুরু করেছে বিজেপি, শিব সেনার মুখপাত্র হিসেবে পরিচিত ‘সামানা’ পত্রিকাটির একটি সম্পাদকীয়তে এমনটি দাবি করা হয়েছে। শিব সেনা বলছে, “এটি রহস্যজনক যে বিজেপি দিল্লির বিধানসভা নির্বাচন হেরে যাওয়ার কয়েক দিন পর থেকেই দাঙ্গা শুরু হয়েছে। বিজেপি হেরেছে এবং এখন দিল্লির এই অবস্থা।”

বুধবার দিল্লির চলমান সহিংসতাকে একটি ‘ভূতুরে সিনেমা’র সাথে তুলনা করে শিব সেনা বলেছে, এটি ১৯৪৮ সালের শিখ বিরোধী দাঙ্গার ভয়াবহ বাস্তবতাকে চিত্রিত করছে। এই “রক্তস্নাত” জাতীয় রাজধানীকে এমনভাবে কলঙ্কিত করেছে যা আগে কখনো ঘটেনি এবং এমন সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে ‘ভালবাসার’ বার্তা নিয়ে এসেছেন। এই সহিংসতা থেকে স্পষ্ট বার্তা ছড়িয়ে পড়ছে যে দিল্লিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছে।

সম্পাদকীয়টিতে বলা হয় “দিল্লিতে সহিংসতা ছড়িয়ে পড়েছে। লোকেরা লাঠি, তলোয়ার, রিভলভার সজ্জিত হয়ে রাস্তায় নেমে আসছে, রাস্তায় রক্ত ঝরানো হচ্ছে। দিল্লিতে এখন ভূতুরে সিনেমার মতো পরিস্থিতি দেখা যাচ্ছে, যা ১৯৮৪ সালের দাঙ্গার চরম বাস্তবতাকে চিত্রিত করে।”

তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পরে শুরু হওয়া ওই সহিংসতায় শত শত শিখের মৃত্যুর জন্য বিজেপি এখনও কংগ্রেসকে দোষারোপ করছে বলেও সম্পাদকীয়টিতে মন্তব্য করা হয়।

‘বিজেপি নেতাদের হুমকি ও উসকানি’র কথা মনে করিয়ে দিয়ে শিব সেনা বলছে যে, দিল্লির বর্তমান দাঙ্গার জন্য কে দায়ী, তা খোলাসা করা দরকার।

“জাতীয় রাজধানী এমন সময়ে জ্বলছিল, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের মধ্যে বৈঠক চলছে। সহিংসতার ভয়াবহ চিত্র, রাস্তায় রক্তপাত, মানুষের আর্তচিৎকার এবং টিয়ার গ্যাসের মাধ্যমে দিল্লিতে ট্রাম্পকে স্বাগত জানানো উচিৎ হয়নি। ট্রাম্প সাহেব দিল্লিতে এসেছিলেন প্রেমের বার্তা নিয়ে, কিন্তু তার সামনে কী ফুটে উঠল? আহমেদাবাদে ‘নমস্তে’ এবং দিল্লিতে সহিংসতা! এর আগে কখনোই দিল্লিকে এভাবে বদনাম করা হয়নি,” বলেও উল্লেখ করা হয়।

উল্লেখ্য যে, ট্রাম্প গুজরাটের আহমেদাবাদ থেকে তার ২৪ ও ২৫ ফেব্রুয়ারির ভারত সফর শুরু করেছিলেন। এর মধ্যে গত রোববার থেকে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে উত্তর পূর্ব দিল্লির বেশ কয়েকটি অঞ্চল যে সংঘাতের শিকার হয়েছে, তাতে এখন পর্যন্ত বিশ জন মারা গেছেন এবং শতাধিক আহত হয়েছেন।

কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে শিব সেনা বলেছে, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছে যে ট্রাম্পের জাতীয় রাজধানীতে সফরকালে হিংসাত্মক ঘটনাটি ঘটিয়ে আন্তর্জাতিকভাবে ভারতকে বদনাম করার ষড়যন্ত্র করা হয়েছিল। সিএএ-কে কেন্দ্র করে ঘটা এই সহিংসতার ষড়যন্ত্রের কথা স্বরাষ্ট্রমন্ত্রীর না জানা থাকলে তা জাতীয় সুরক্ষার জন্য ক্ষতিকারক। একই রকম সাহসের সাথে দাঙ্গা নিয়ন্ত্রণ করতে কোনও সমস্যা নেই, যেভাবে ৩৭০ এবং ৩৫ এ ধারা রদ করা হয়েছিল।”

আরো বলা হয়েছে যে, “কয়েকজন বিজেপি নেতা হুমকি ও উসকানিমূলক ভাষায় কথা বলার পরে সহিংসতা শুরু হয়েছিল। তাহলে, কেউ কি চাইছিল যে শান্তিপূর্ণ আন্দোলন (শাহীন বাগে) দাঙ্গায় বদলে যাক? (তারা) কমপক্ষে ট্রাম্পের দেশ ছাড়ার জন্য অপেক্ষা করতে পারত।”

বিজেপির প্রাক্তন মিত্র উদ্ধব ঠাকুরের নেতৃত্বাধীন ‘শিব সেনা’ দলটি এখন মহারাষ্ট্রে এনসিপি এবং কংগ্রেসের সাথে জোট করে ক্ষমতা ভাগাভাগি করছে। তথ্যসূত্র: পিটিআই।

 

টাইমস/এনজে/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026