ইরানের শীর্ষ বিজ্ঞানী হত্যা: মোসাদের সংশ্লিষ্টতার ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরানের শীর্ষ পদার্থবিজ্ঞানী মহসিন ফাখরিজাদেহ হত্যাকাণ্ডের সঙ্গে ইসরাইলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’ এর সংশ্লিষ্টতা রয়েছে বলে ইঙ্গিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইয়োসি মেলমান নামে এক ইসরাইলি সাংবাদিকের টুইটার পোস্ট নিজের টুইটার ওয়ালে পোস্ট করে ট্রাম্প এই ইঙ্গিত করেছেন।

টুইটার পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ফাখরিজাদেহকে হত্যার জন্য বহুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল মোসাদ।’ ওই পোস্টে ট্রাম্প ফাখরিজাদেহকে ইরানের ‘পরমাণু অস্ত্র কমৃসূচি’র কারিগর বলে আখ্যা দেন।

এদিকে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মহসিন ফাখরিজাদেহকে শুক্রবার বোমা হামলা ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। রাজধানী তেহরান থেকে ৭০ কিলোমিটার দূরে আবসার্দ শহরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ নিজের টুইটার ওয়ালে একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, ‘এই হত্যাকাণ্ড কাপুরুষোচিত। এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন তারা যুদ্ধবাজ ও সন্ত্রাসী। হামলাকারিদের অবশ্যই এর মূল্য পরিশোধ করতে হবে।’

জন ব্রেনন

এদিকে মহসিন ফাখারিজাদেহ হত্যাকাণ্ডের ঘটনায় ট্রাম্প প্রশাসনের ব্যাপক সমালোচনা করেছেন সাবেক সিআইএ প্রধান জন ব্রেনন। ইরানের শীর্ষ পদার্থবিজ্ঞানীকে হত্যার ঘটনাকে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে তিনি ইরানকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন- ইরানে গুলিতে শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত, নেপথ্যে ইসরাইল!

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এই পরিচালক বলেছেন, তেহরান চাইলেই এই হামলা ও হতাকাণ্ডের বদলা নিতে পারে। তবে তাদেরকে ধৈর্য ধরতে হবে। মার্কিন ক্ষমতার পরিবর্তনের জন্য অল্প কিছুদিন তাদের অপেক্ষা করা উচিত। কোনো ভাবেই কোনো উস্কানিতে প্রলুব্ধ হওয়া ইরানের জন্য ক্ষতির কারণ হবে।

জন ব্রেনন আরও বলেছেন, ফাখরিজাদেহকে যারাই হত্যা করেছেন, তারা মূলত মধ্যপ্রাচ্য ও সংলগ্ন অঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। এই হামলা ওই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে ঠেলে দিয়েছে। সূত্র- এপি, ফক্স নিউজ

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026