স্ত্রী সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়ায় রাশিয়ায় যাজকের বদলি

লেন্ট চলার সময় স্ত্রী একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়ায় রাশিয়ার উরাল এলাকার একজন অর্থোডক্স যাজককে শাস্তি দেয়া হয়েছে। শাস্তি হিসেবে ওই যাজককে প্রত্যন্ত একটি গ্রামে বদলি করা হয়। খবর বিবিসি।

লেন্ট হচ্ছে ইস্টার সানডের আগে খৃষ্টান ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় প্রক্রিয়া, যে সময় অনেকে উপবাস করেন ও বিলাসী দ্রব্য ব্যবহার এড়িয়ে চলেন।

ওই যাজকের স্ত্রী ওকসানা যোটোভা ম্যাগনিটোগোরস্ক শহরের একটি সৌন্দর্য চর্চা কেন্দ্র পরিচালনা করেন। সম্প্রতি তিনি 'মিস সেনসুয়ালিটি' পুরস্কার পান।

তবে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন, যখন রাশিয়ার পিকাবু নামের একটি সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয় যে, তিনি একজন অর্থোডক্স যাজকের স্ত্রী।

যখন গীর্জার লোকজন এই তথ্যটি জানতে পারে, সঙ্গে সঙ্গে যাজক সের্গেই যোটভকে ম্যাগনিটোগোরস্ক ক্যাথেড্রাল থেকে অব্যাহতি দেয়া হয় এবং ৬৫ কিলোমিটার দূরের একটি গ্রামে বদলি করা হয়, যেখানে জনসংখ্যা মাত্র ৪ হাজার।

আর্চপ্রিস্ট ফিওডর সাপ্রিকিন বলেছেন, ''একজন যাজকের স্ত্রীর এভাবে একটি অনুষ্ঠানে নিজেকে খোলামেলাভাবে তুলে ধরাটা একটি বড় পাপ।"

তিনি রায় দিয়েছেন, যতদিন না তার স্ত্রী প্রায়শ্চিত্ত না করবেন, ততদিন আর ওই যাজককে পুনর্বহাল করা হবে না।

''তিনি কেমন যাজক, যে তার নিজের পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারে না? তিনি কিভাবে একটি ধর্মীয় সমাবেশ নিয়ন্ত্রণ করবেন?'' তিনি প্রশ্ন তুলেছেন।

তবে অনেকে চার্চের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন এবং এই যুগলের পক্ষে দাঁড়িয়েছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ''সমস্যাটা কোথায়? বাইবেলে কোথায় বলা আছে যে, একজন যাজকের সুন্দরী স্ত্রী থাকতে পারবে না?''

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026