পশ্চিমবঙ্গে এনআরসির প্রয়োজন নেই: অমিত শাহকে মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসির প্রয়োজন নেই। আসামে যাদের নাম বাদ গেছে তাদের নাম নথিভুক্ত করতে হবে।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে ওই মন্তব্য করেন।

মমতা বলেন, ‘আসামে নাগরিকপঞ্জিতে ১৯ লাখ মানুষের নাম বাদ গেছে। তাদের মধ্যে বাঙালি, হিন্দিভাষী, স্থানীয় অসমিয়া রয়েছেন। অনেক প্রকৃত ভোটারকে বাদ দেয়া হয়েছে তালিকা থেকে। তাদের আবার সুযোগ দেয়া উচিত। কারণ তারা অনিশ্চয়তার সঙ্গে জীবন কাটাচ্ছেন। আমি মনে করি যারা ভারতীয় তাদের নতুন করে পরাধীন হওয়ার কোনও কারণ নেই। এদিকে নজর দেয়া উচিত বলে অনুরোধ করে আমি একটি অফিসিয়াল চিঠি জমা দিয়েছি।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তিনি (অমিত শাহ) পশ্চিমবঙ্গে এনআরসি চালু সম্পর্কে কিছু বলেননি। তবে আমি ইতিমধ্যে আমার অবস্থান পরিষ্কার করে দিয়ে বলেছি পশ্চিমবঙ্গে এনআরসি চালুর দরকার নেই। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও বলেছেন এনআরসির প্রয়োজন নেই। অমিত শাহ আসামের এনআরসির বিষয়টি দেখবেন বলেছেন।’

এর আগে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই সাক্ষাৎ প্রসঙ্গে মমতা জানান, রাজ্যের নাম পরিবর্তন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করেছেন তিনি, এবং ইতিবাচক উত্তরও পেয়েছেন।

 

টাইমস/এসআই

 

Share this news on:

সর্বশেষ

img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026