যষ্টিমধুর যত গুণ

যষ্টিমধু, যার নাম শুনে মধু ভেবেই অনেকেই ভুল করি। তবে এটি মূলত গাছের শিকড়। মধু না হলেও গুণে কিন্তু মধুর চেয়ে কম নয় প্রাকৃতিক এই যষ্টিমধু। যা হাজার বছর ধরে আয়ুর্বেদিক সব ধরনের ওষুধ তৈরিতে ব্যবহার হয়ে আসছে। যষ্টিমধুর রয়েছে অনেক উপকারিতা।

যষ্টিমধু বহুবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ। এর কাণ্ড বহু শাখাবিশিষ্ট, তিন-চার ফুট লম্বা, সরল ও নরম হয়ে থাকে। এর পাতা দণ্ডের উভয় দিকে সমান্তরালভাবে বিন্যস্ত এবং দণ্ডের অগ্রভাগে একটি পাতা থাকে।

যষ্টিমধুর প্রধান কার্যকর রাসায়নিক উপাদানটি হলো- ট্রাইতারপিনয়েড স্যাপোনিন গ্লিসাইরিজিন (গ্লিসাইরিজিনিক অ্যাসিডের পটাশিয়াম ও ক্যালসিয়াম লবণের মিশ্রণ)। এ ছাড়াও এতে রয়েছে গ্লাবরানিন-এ ও বি, গ্লিসাইরেটল, গ্ল্যাবরোলাইড, আইসোগ্ল্যারোলাইড নামে ট্রাইতারপিনয়েড স্যাপেনিন; ফরমোনোনেটিন, গ্ল্যাবরোন, নিওলিকুইরিটিন, হিসপা-গ্ল্যাবরিডিন এ ও বি নামে আইসোফাবন; হারনিয়ারিন, আম্বিলিফেরন নামক কৌমারিন এবং আনোসেরিন, এমাইরিন, স্টিগমাস্টেরল নামক ট্রাইতারপিন স্টেরল ইত্যাদি।

চলুন জেনে নিই নিয়মিত যষ্টিমধু খাওয়ার উপকারিতা এবং এর মাধ্যমে যেসব রোগ এড়ানো যায়-

কাশি কমায়
যষ্টিমধু তরল আকারে কফ বের করে দেয় এবং কাশি ভালো করতে সাহায্য করে। এছাড়া ব্রঙ্কাইটিস, টনসিলাইটিস ও কণ্ঠনালীর প্রদাহ দূর করতেও সাহায্য করে।

টিউমার প্রতিরোধক
যষ্টিমধুতে থাকা গ্লাইসিরাইটিনিক অ্যাসিড টিউমার সৃষ্টিকারী ‘এপস্টাইন বার ভাইরাস’ কার্যকারিতা প্রতিহত করে।

অ্যালার্জি প্রতিরোধক
যষ্টিমধুর গ্লাইসিরাইজিক অ্যাসিড মাস্টকোষ হতে হিস্টামিন নিঃসরণ কমিয়ে অ্যালার্জি প্রতিরোধ করে।

অ্যান্টিবায়োটিক হিসেবে যষ্টিমধু
গ্লাইসিরাইজিন বিভিন্ন কঠিন রোগ সৃষ্টিকারী ভাইরাস বৃদ্ধি ও বংশ বিস্তার রোধ করে। এছাড়াও যষ্টিমধু রোগ সৃষ্টিকারী বিভিন্ন ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ছত্রাক প্রতিরোধ করতে পারে।

লিভার সুরক্ষায়
যষ্টিমধুর গ্লাইসিরাইজিন বিষাক্ত পদার্থের কবল থেকে লিভারকোষ সমূহ সুরক্ষা করে।

এছাড়াও যষ্টিমধু মুখের দুর্গন্ধ দূর করে। দুধের সঙ্গে যষ্টিমধুর গুঁড়া মিশিয়ে পান করলে স্মৃতিশক্তি বাড়ে। এমনকি ত্বক উজ্জ্বল ও মসৃণ করতে যষ্টিমধুর সঙ্গে ঘি মিশ্রিত ব্যবহার বেশ কার্যকর। যা আপনার ত্বকের বলিরেখা, ব্রণ ও দাগ দূর করে তারুণ্য ধরে রাখতে সাহায্য করবে।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ Feb 03, 2026
img
প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’ এর টিজার Feb 03, 2026
img
বুড়িগঙ্গার পানি খান তবুও মাদক সেবন করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 03, 2026
img
দুই বিয়ে করা প্রসঙ্গে জবাব দিলেন ডা. মাহমুদা মিতু Feb 03, 2026
img
র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Feb 03, 2026
img
‘প্রিন্স’ সিনেমায় কেমন হবে ফারিণের চরিত্র? Feb 03, 2026
img
পাকিস্তানি বোলারের অ্যাকশন নিয়ে সন্দেহের জবাব দিলেন উসমান খাজা Feb 03, 2026
img
বন্ধ হচ্ছে অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’ Feb 03, 2026
img

ফিফা বিশ্বকাপ ২০২৬

ম্যাচের চেয়ে বেশি মূল্য পার্কিংয়ের টিকিট Feb 03, 2026
img
ফের শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধেছেন দেব! Feb 03, 2026
img
শাকিবের সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই : সিয়াম Feb 03, 2026
img
নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ খেলতে না যাওয়ায় মুস্তাফিজ-লিটনদের জন্য খারাপ লাগছে জ্যোতিদের Feb 03, 2026
img
বলিউডে ভালো ছবির সংখ্যা কমছে : শহীদ কাপুর Feb 03, 2026
img
রিট খারিজ নাহিদের, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই Feb 03, 2026
img
২৬ ফেব্রুয়ারি বিয়ে করবেন রাশমিকা Feb 03, 2026
img
প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের Feb 03, 2026
img
১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম Feb 03, 2026
img
এপস্টেইন ফাইলে মাইকেল জ্যাকসনের নাম! Feb 03, 2026
img
আমরা দেশের সব ধর্মকে ফুলের বাগানের মতো সাজাবো: জামায়াত আমির Feb 03, 2026
কর্ণেল (অব.) অলি: স্বাধীনতার আগে প্রথম বিদ্রোহ করেছিলাম আমি Feb 03, 2026