বাঁশখালীতে বাস-সিএনজি সংঘর্ষে এনজিও কর্মীসহ নিহত ২

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।

সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার কালীপুর পালেগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- টমাস মণ্ডল (৪২) ও জিয়াউল হক (৪৫)। এদের মধ্যে টমাস মণ্ডল আরআরএফ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার(এনজিও) কো-অর্ডিনেটর। তার বাড়ি যশোরের ঝিকরগাছার শিমুলিয়ায়। তবে জিয়াউলের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এর মধ্যে টমাস মণ্ডল ঘটনাস্থলে মারা যান। জিয়াউল হক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রামদাশ মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মামুন হাসান জানান, বাঁশখালীমুখী বাস ও চট্টগ্রাম শহরমুখী সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় শেখেরখীলে আরআরএফ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর টমাস মণ্ডল ঘটনাস্থলেই মারা যান। তিনি সিএনজি অটোরিকশা যোগে কিছু নথিপত্র নিয়ে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন।

এ ঘটনায় সিএনজি অটোরিকশা ও বাস আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তসহ আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৪ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বাঁশখালীর পুঁইছড়ি ১১ নম্বর ইউনিয়নের আবদুর রশীদের ছেলে জিয়াউল হক (৪৫) চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে ২৬ নম্বর ওয়ার্ডে মারা গেছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026