সিলেটে অস্ত্রসহ ছয় কিশোর আটক

সিলেট নগরীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৬ কিশোরকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি রামদা ও ৫টি স্ট্যাম্প জব্দ করা হয়েছে।

বুধবার রাতে কোতোয়ালি থানা পুলিশ কুয়ারপাড় এলাকার একটি ক্লাবঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের নায়েব আলীর ছেলে সোহাগ (১৭), নগরের হাউজিং এস্টেট এলাকার মানিক মিয়ার ছেলে পলাশ (১৮), নগরের উত্তর বাগবাড়ি এলাকার বাসিন্দা কিশোরগঞ্জের নুরুল হকের ছেলে হাবিবুল হক আশিক (১৭), সিলেট সদর উপজেলার টিলাগাঁওয়ের লোকমান মিয়ার ছেলে ফরহাদ (১৬), নগরের মদিনা মার্কেট আল মদিনা এলাকার বাসিন্দা ও সিলেট সদর উপজেলার জালালাবাদ কালিরগাঁওয়ের সমেজ আলীর ছেলে শাহ আলম (১৬), সদর উপজেলার টিলাগাঁওয়ের ফয়জুল ইসলামের ছেলে সোহাগ (১৭)।

পুলিশ জানায়, আটককৃতরা ছাত্রলীগের কর্মী। ঘটনার সময় তারা মারামারির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি ক্লাবঘরের ভেতর থেকে তাদের আটক করে।

সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা এ তথ্য নিশ্চিত করে বলেন, এখন থেকে নগরের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখা হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশ বদলাতে চায় : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ইসি কর্মকর্তাদের বিরুদ্ধেই অর্ধেক অভিযোগ, জরিমানা আদায় ২৪ লাখ Feb 05, 2026
img
নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন Feb 05, 2026
img
এনবিআরের কাস্টমস বিভাগে ৮২৪ পদে বড় ধরনের রদবদল Feb 05, 2026
img
শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 05, 2026
img
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 05, 2026
img
১৪৪ রানের লক্ষ্য পেল ধূমকেতু একাদশ Feb 05, 2026
img
চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন অচলাবস্থা, বন্ধ আমদানি-রপ্তানি Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক : এরদোয়ান Feb 05, 2026
img
আইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর Feb 05, 2026
img
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে : বিজিবির মহাপরিচালক Feb 05, 2026
img
সাদিক কায়েমের বক্তব্যের সময় মঞ্চে উঠে তরুণী, নারী পুলিশ সদস্যকে লক্ষ্য করে ঘুষি Feb 05, 2026
img
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত Feb 05, 2026
img

নাটোরে জামায়াতের আমির

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে Feb 05, 2026
img
শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক Feb 05, 2026
img
ভেরিফায়েড ফেসবুক পেজ হারালেন আমির হামজা Feb 05, 2026
img
প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলার জন্মদিনে আবেগঘন বার্তা মা শিখার Feb 05, 2026
img
হত্যার ৫০ দিন: বিচার দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চ Feb 05, 2026
img
৪ দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় Feb 05, 2026