© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে রিভলভার-গুলিসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শেয়ার করুন:
সিলেটে রিভলভার-গুলিসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
own-reporter-sylhet
০৪:৫৮ পিএম | ১২ অক্টোবর, ২০১৯

সিলেটে রিভলভার ও গুলিসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের পিঠারগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিলেটে রিভলভার ও গুলিসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের পিঠারগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম মনফর আলী। সে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। মনফর আলী ওই ইউনিয়নের কালারুকা গ্রামের মৃত হাজি মন্তাজ আলীর ছেলে।

তার বিরুদ্ধে চাঁদাবাজি, পুলিশের ওপর হামলাসহ সব মিলিয়ে অন্তত ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেটের জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন বলেন, মনফরের কাছ থেকে ৭ রাউন্ড গুলিসহ ১টি বিদেশি রিভলভার ও একটি ছোরা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় অপহরণ ও ধর্ষণের ঘটনায় মামলা রয়েছে। এছাড়া চাঁদাবাজি, পুলিশের ওপর হামলাসহ সব মিলিয়ে অন্তত ১০টি মামলা রয়েছে।

তিনি বলেন, মাস খানেক আগে চাঁদাবাজি মামলায় তার দুই সহযোগীকে ধরে পুলিশ। তাদের ছাড়িয়ে নিতে তার লোকজন ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি মনফর পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। ওই ঘটনায় তিন পুলিশ আহত হন। কর্তব্য কাজে বাধা দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়।

স্থানীয়দের অভিযোগের বরাত দিয়ে ওসি বলেন, সদর উপজেলার চেঙেরখাল নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের পাশাপাশি অন্যান্য ড্রেজার মেশিন ও বালু-পাথরবাহী নৌকা থেকে চাঁদা আদায়ের ঘটনায়ও তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

সম্প্রতি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার তার দুই সহযোগী আদালতে দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দিতে মনফরের অপরাধ সম্রাজ্যের তথ্য দেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন