© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তরুণীর মস্তকবিহীন লাশ উদ্ধারের এক সপ্তাহ পর মিলল মাথা

শেয়ার করুন:
তরুণীর মস্তকবিহীন লাশ উদ্ধারের এক সপ্তাহ পর মিলল মাথা
own-reporter-sylhet
০৭:০২ পিএম | ০৯ ডিসেম্বর, ২০১৯

সিলেটের ওসমানীনগরে মাথাবিহীন লাশ উদ্ধারের এক সপ্তাহ পর অজ্ঞাতনামা তরুণীর (২০) মাথা উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বুরঙ্গা ইউনিয়নের ঝুগিডুরা হাওর থেকে মাথাটি উদ্ধার করা হয়।

সিলেটের ওসমানীনগরে মাথাবিহীন লাশ উদ্ধারের এক সপ্তাহ পর অজ্ঞাতনামা তরুণীর (২০) মাথা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার বুরঙ্গা ইউনিয়নের ঝুগিডুরা হাওর থেকে মাথাটি উদ্ধার করা হয়।

ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক জানান, ওই তরুণীর দেহ পাওয়ার পর তার মাথা উদ্ধারে তৎপর ছিল পুলিশ। আজ সেটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে ওই হাওরের আরেকটি স্থান থেকে মাথাটি উদ্ধার করা হয়। নিহত তরুণীর দেহটি ওই স্থান থেকে ২শ গজ আগে পড়েছিল।

ওসি বলেন, মাথাটি শুকিয়ে প্রায় কঙ্কাল হয়ে গেছে। এখনো কোনো ক্লু খুঁজে পাওয়া যায়নি। তবে পুলিশ তৎপর রয়েছে। শিগগিরই কোনো কিনারায় পৌঁছানো যাবে।

ওসমানীনগরে হাওরে মিলল তরুণীর মস্তকবিহীন লাশ

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন