১২ জানুয়ারি বন্ধ থাকবে সুবর্ণ এক্সপ্রেস
বিশ্ব ইজতেমা উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তঃনগর বিরতিহীন ট্রেন সুবর্ণ এক্সপ্রেস ১২ জানুয়ারি বন্ধ থাকবে। সাপ্তাহিক বিরতির দিন আগামী ১৩ জানুয়ারি ট্রেনটি নতুন সূচিতে চলাচল করবে।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পূর্বাঞ্চলের গণসংযোগ কর্মকর্তা তৌষিয়া আহমেদ বলেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে ১২ জানুয়ারি সুবর্ণ এক্সপ্রেস বন্ধ রাখা হচ্ছে। এটি নতুন সময়সূচিতে পরের দিন ১৩ জানুয়ারি চলবে। যদিও এই দিন ট্রেনটির সাপ্তাহিক বিরতির দিন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সুবর্ণ এক্সপ্রেস প্রতিদিন সকাল সাতটায় চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। একই ট্রেন বিকেল তিনটায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে।
কিন্তু নতুন সময় সূচি অনুযায়ী, ১০ জানুয়ারি থেকে ট্রেনটি সকাল সাতটায় চট্টগ্রাম থেকে ঢাকা এবং একই দিন বিকেল সাড়ে চারটায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে।
টাইমস/এইচইউ