© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শেয়ার করুন:
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
central-desk
১০:৫৫ এএম | ০৪ জানুয়ারি, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল ১০টার দিকে তিনি ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রথমে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে আবার শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এসময় দলের শীর্ষ নেতাদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন