বাবুগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

বরিশালের বাবুগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বরিশালের সঙ্গে বানারীপাড়া উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার মাধবপাশা খালের বেইলি সেতু ভেঙে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সাতক্ষীরা থেকে পাথরবোঝাই ১০ চাকার একটি ট্রাক স্বরূপকাঠি যাচ্ছিল। সকালে মাধবপাশা খালের বেইলি ব্রিজটি অতিক্রমকালে বিপরীত দিক থেকে আরেকটি ট্রাক ওই ব্রিজে উঠে যায়। এ সময় ব্রিজটি দুলতে শুরু করে। একপর্যায়ে অপর প্রান্তের ট্রাকটি নিরাপদে উঠে গেলেও পাথরবোঝাই ট্রাকটি নিয়ে বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। এরপর থেকেই বন্ধ রয়েছে যানবাহন চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন বরিশাল-বানারীপাড়া ও স্বরূপকাঠির যাত্রীরা।

জানা যায়, বানারীপাড়া উপজেলার লোকজন বরিশাল নগরীতে সরাসরি বাস, অটোরিকশা, থ্রি-হুইলারসহ বিভিন্ন প্রকার যানবাহন নিয়ে ওই ব্রিজ দিয়ে চলাচল করে। তাই ব্রিজটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বিমানবন্দর থানা ওসি জাহিদ বিন আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় এসএসসি পরীক্ষার্থীসহ লোকজনকে নৌকায় করে পার করা হচ্ছে। স্থানীয়দের উদ্যোগে ভেঙে পড়া ব্রিজটির পাশ দিয়ে বাঁশের একটি সাঁকো নির্মাণ করা হচ্ছে।

বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান বলেন, বেইলি ব্রিজটি দিয়ে সাত টন ওজনের বেশি ভারী যানবাহন চলাচল নিষেধ ছিল। কিন্তু কর্তৃপক্ষের নির্দেশ তোয়াক্কা না করে ব্রিজের ওপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই যানবাহন চলাচল করে আসছিল। এ অবস্থায় মঙ্গলবার সকালে অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক পার হতে গিয়ে ব্রিজটি ভেঙে খালের পানিতে পড়ে যায়। ট্রাকটিতে ২৫ থেকে ৩০ টন পাথর বহন করা হচ্ছিল।

তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্রিজটি মেরামতের কাজ শুরু হয়েছে। ব্রিজ মেরামত করতে ৫-৭ দিন লাগবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026
img
দেশে এসেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 06, 2026
img
পুতিনের এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প Feb 06, 2026
img
কিভাবে এনআইডি নম্বর ব্যবহার করে জানা যাবে ভোট কেন্দ্রের নাম? Feb 06, 2026
img
২২ দফা ইশতেহার ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের Feb 06, 2026
img
প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা, প্রাণ গেল ২ জনের Feb 06, 2026
img
জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড Feb 06, 2026
img
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর Feb 06, 2026
img
২০২৫-এ কোনো ছবি মুক্তি ছাড়াই আলোচনার শীর্ষে দীপিকা! Feb 06, 2026
img
চিত্রাঙ্গদার পোশাক ঘিরে বেবি বাম্পের জল্পনা! Feb 06, 2026
img
নিজ নাগরিকদের তাৎক্ষণিক ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র Feb 06, 2026