পরিচ্ছন্নতাকর্মীর জুতায় মিলল ৩২ স্বর্ণের বার
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জনাথুন মুক্তি বারিকদার নামে এক পরিচ্ছন্নতাকর্মীর জুতার ভেতর থেকে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের বাজার মূল্য প্রায় পৌনে দুই কোটি টাকা।

বৃহস্পতিবার বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, সকাল ৮টার দিকে দুবাই থেকে আসা একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ওই সময় দুবাই ফেরত কোনো এক যাত্রীর মাধ্যমে পরিচ্ছনতাকর্মী জনাথুন মুক্তি বারিকদারের কাছে স্বর্ণের বারগুলো চলে যায়।
তিনি বলেন, স্বর্ণের বারগুলো জুতার ভেতর নিয়ে তল্লাশি গেট পার করে দেয়ার চেষ্টা করে ওই পরিচ্ছন্নতাকর্মী। পরে তাকে তল্লাশী করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। ওই পরিচ্ছন্নতাকর্মী স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য। তিনি এতদিন এই অপকর্ম করে আসছিলেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
টাইমস/এসএন/এইচইউ