শিবচরের সঙ্গে ফরিদপুরের যোগাযোগ বিচ্ছিন্ন  

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অবরুদ্ধ করে রাখা মাদারীপুরের শিবচর উপজেলার সঙ্গে সীমান্ত সংলগ্ন ফরিদপুরের দুইটি উপজেলার পাঁচটি ইউনিয়নে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে প্রশাসন।

ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঁচটি ইউনিয়ন হল- সদরপুর উপজেলার চরমানাইর ও চরনাসিরপুর ইউনিয়ন এবং ভাঙ্গা উপজেলার কালামৃধা, আজিমনগর ও চান্দ্রা ইউনিয়ন।

পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, সোমবার দুপুর থেকে শিবচর উপজেলার সঙ্গে ফদিরপুরের সীমান্ত সংলগ্ন এসব ইউনিয়নের সব ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ অবস্থা বহাল থাকবে।

এদিকে জেলা প্রশাসক অতুল সরকার জানিয়েছেন, সোমবার পর্যন্ত ফরিদপুরের বিভিন্ন উপজেলায় বিদেশ ফেরত ১ হাজার ৪৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এর আগে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার বিকাল থেকে শিবচর উপজেলা অবরুদ্ধ অবস্থায় রয়েছে। উপজেলায় ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সব ধরনের দোকান, গণপরিবহন, বিয়ে, মাহফিল, রাজনৈতিক সমাবেশসহ সব ধরনের গণজমায়েত ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ ঘোষণা করে প্রশাসন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026
img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026
img
জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন সোহান Feb 07, 2026
img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026